“বাংলায় কথা বললে অত্যাচারিত শ্রমিকরা”, সুতি’র সভা থেকে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার আহ্বান মমতা’র

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: মুর্শিদাবাদের ওয়াকফ প্রতিবাদে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছিল সেই স্থান পরিদর্শন করতে দু’দিনের সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সোমবার বহরমপুর গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। তারপর দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সেখান থেকে যান সুতি’তে তাঁর সভা শুরু করেন। সেখানে মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন প্রতীকী চাবি। এবং মুখ্যমন্ত্রীর ‘বাংলার বাড়ি প্রকল্পের’ কথাও তাঁদের বলেন।

সুতি’র সভা থেকে মুখ্যমন্ত্রী কাশ্মীরের জঙ্গি হামলায় শহিদ হওয়া ঝন্টু শেখের পরিবারের পাশেও দাঁড়ান। মমতা এই দিন শহিদ জওয়ানের স্ত্রীকে সরকারি হোমগার্ডের চাকরি দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন মাননীয়া। মমতা আরও জানান, ঝন্টু শেখের সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিচ্ছে রাজ্য প্রশাসন।

মঙ্গল বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ১৬৭ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। তার পাশাপাশি মোট ৭১৮ কোটি টাকার প্রকল্পের ঘোষণাও করেছেন তিনি।

তিনি সভা থেকে জানিয়েছেন, মুর্শিদাবাদে ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠনের কাজ শুরু করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা এদিন বলেন, “বিজেপি কিংবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।”

মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে অনেক পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে।  তাই এই সভা থেকে তিনি, বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের নিজ রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

জানা গিয়েছিল, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন থেকেই এই হিংসা ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদে। সেই জেলাতে সভা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনও প্রশ্ন নেই। এই নিয়ে আমি কিছু বলব না। ওয়াকফ নিয়ে বলার থাকলে দিল্লিতে যান। বাংলায় আমি আছি মাথায় রাখবেন।” পাশাপাশি তিনি আরও জানান, তাঁর সরকার কোনও ধর্মেরই সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]