চরম বিপাকে মোহনবাগান, দেশি ফুটবলার সই-এ নিষেধাজ্ঞা ফিফা’র

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ-ই বিপাকের মুখে মোহনবাগান দল। এই মুহূর্তে কোনও দেশি ফুটবলার সই করাতে পারবে না এই দল। জানা গিয়েছে, সোমবার মোহনবাগানের কাছে এমনই একটি নির্দেশিকা আসে ফিফা’র তরফ থেকে।

সূত্রে জানা গিয়েছে, ফুটবল অন্দরমহলের কিছু সমস্যার জন্যই এই নির্বাসন। মনে করা হচ্ছে এক সপ্তাহের মধ্যে সেই নির্বাসন উঠে যাবে। তবে ফিফার এই চিঠিকে ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ) মারফৎ এই নির্বাসনের চিঠি পাঠায়   ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, অস্ট্রেলীয় ফুটবলার জেসন কামিংসকে ঘিরেই এই সমস্যার সূত্রপাত হয়। কামিংসকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি-তে মোহনবাগানে সই করানো হয়। ওই চুক্তি অনুযায়ী ‘ট্রেনিং কম্পেনসেশন ফি’ মোহনবাগানের তরফ থেকে তাঁদের দেওয়ার কথা। চুক্তি অনুসারে, মোহনবাগানে যে বিদেশি প্লেয়ারই নিয়ে আসা হোক না কেন, তাঁর আগের ক্লাবকে ফুটবলারের ‘ট্রান্সফার ফি’ তাঁর অ্যাকাডেমিকে দিতে হবে। জানা গিয়েছে কামিংসকে সই করানোর পর সেই অর্থ জমা না পড়ায় ফিফা মোহনবাগানকে চিঠি পাঠায়। সেই কারণেই মোহনবাগানকে খেলোয়াড় সই করানো থেকে নির্বাসিত করা হয় বলে খবর।

মোহনবাগান সূত্রে খবর, প্রথম বার এই অর্থ দিতে পারেনি মোহনবাগান। সেই কারণেই এই ক্লাব তার পরের বছরই ফিফা ক্লিয়ারিং হাউসে জানিয়ে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় ফিফার তরফ থেকে কোনও উত্তর আসে না। তার পরে মোহনবাগান বার বার ফিফার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। দু’বার চিঠিও পাঠায় তাঁদের কিন্তু তাও কোনও উত্তর আসে না।

জানা গিয়েছে, নির্বাসনের খবর কানে আসতেই ফিফার সঙ্গে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে মোহনবাগান। মোহনবাগানকে ১০-১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে জানা যায়।

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

দলবদলের মরশুমেও কার টানে মোহনবাগানে থেকে গেলেন এই তারকা মিডফিল্ডার?

ফের ফিফার রোষের মুখে পাকিস্তান,অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

মহিলা ফুটবলারকে ‘মোটা’ বলে খোঁচা, ফেডারেশন সভাপতিকে বরখাস্ত করল ফিফা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]