Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মেধা তালিকায় থাকব ভেবেছিলাম, প্রথম হব ভাবিনি’, মাধ্যমিকের প্রথম আদৃত কী হতে চায় ভবিষ্যতে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক হল জীবনের প্রথম দেওয়া বড় পরীক্ষা। সেই কারণেই পড়ুয়াদের মনে যেমন ভয় থাকে তেমনই থাকে একটি আলাদা উত্তেজনা। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিন পর আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হল সেই বড় পরীক্ষার ফল। জানা গিয়েছে, এই পরীক্ষায় প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার।

আদৃত সরকার ছোট থেকেই ভালবাসে পড়াশোনা করতে। সে নিয়মিতভাবে পড়াশোনা করেছে। তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম এবং অধ্যাবসা। ২০২৫ সালের  মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে আদৃত সরকার। সে জানায়, “মেধা তালিকায় থাকব ভেবেছিলাম, তবে প্রথম হব, আশা করিনি। খুবই ভাল লাগছে।”

আদৃত আরও জানায়, সে দশম শ্রেণিতে উঠতেই প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিল। দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় আট থেকে দশ ঘণ্টা শুধু পড়াশোনাই করত আদৃত। তার প্রিয় বিষয় প্রশ্নে, সে জানিয়েছে বায়োলজি। তার খুব ইচ্ছে সে ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হবে।

প্রতিবার মাধ্যমিকে ও অন্যান্য পরীক্ষায় ভাল ফলাফল করে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের পড়ুয়ারা। এবারও তার ব্যতিক্রম হল না। আদৃত জানিয়েছে, স্কুলের শিক্ষকদের সাহায্য এবং গাইডেন্সেই সে এত ভাল ফল করতে পেড়েছে। পড়াশোনা ছাড়াও আদৃত গল্পের বই পড়তেও খুব ভালবাসে।

আদৃত আসন্ন বছরের পরীক্ষার্থীদের জন্য জানিয়েছে, “বাঁধা ধরা নিয়মে পড়াশোনা করলে খুব একটা লাভ হয় না। সিলেবাস ধরে শুধু পড়াশোনা করলে হবে না। বছরের শুরু থেকেই পড়াশোনা করতে হবে। আমিও সেটাই করতাম। এই ভাবেই সাফল্য আসবে।”

মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

মাধ্যমিকে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ কোন জেলা, জেনে নিন তালিকার নীচে কারা

হৃত শিরোপা পুনরুদ্ধারে সফল, পাসের হারে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর

মাধ্যমিকে কৃতীদের অভিনন্দন মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

মাধ্যমিকে রাজ্যের তৃতীয় বাঁকুড়ার ঈশানী, বড় হয়ে কী হতে চায় সে?

প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00