Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃত শিরোপা পুনরুদ্ধারে সফল, পাসের হারে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মাধ্যমিকে প্রত্যেক বছর পাসের হারের তালিকায় শীর্ষে থাকে পূর্ব মেদিনীপুর। তবে ২০২৪ সালে সেই তালিকা থেকে বাদ পরে যায় এই জেলা। তবে চলতি বছর হারানো শিরোপা আবার ফিরে পেল পূর্ব মেদিনীপুর। জানা গিয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় যা পাসের হার হয়েছে তাতে রাজ্যে মধ্যে তালিকার শীর্ষ স্থান পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর থেকে এবছর পাসের হার হয়েছে ৯৬.৪৬ শতাংশ। এই জেলার পরেই রয়েছে যথাক্রমে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।

আগের বছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পাশের হারে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল। এবার আর তা হতে দেয়নি সেখান কার ছাত্র ছাত্রীরা। আবার শীর্ষ স্থান দখল করে নিয়েছে এই জেলা। জানা গিয়েছে, মাধ্যমিক ২০২৫ সালের যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন রয়েছে। সেই মেধা তালিকায় জায়গা দখল করে নিয়েছে পূর্ব মেদিনীপুর থেকে সুপ্রতীক মান্না (কাঁথি মডেল ইনস্টিটিউট) প্রাপ্ত নম্বর ৬৯২। নবম স্থানে জায়গা পেয়েছে পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মন্ডল এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র ঐশিক জানা। এই দুজনেই একসঙ্গে পেয়েছে ৬৮৭ নম্বর।

তার পরই ৭০০’র মধ্যে ৬৮৬ নম্বর পেয়ে দশে জায়গা করে নিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস, পূর্ব মেদিনীপুরের ধানআসরি কেসি হাইস্কুলের ছাত্র বিশ্রুত সামন্ত, পূর্ব মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সায়ন বেজ এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাই স্কুলের ছাত্র সোহম সাঁতরা।

২০২৫ সালে পূর্ব মেদিনীপুর জেলা থেকে মোট ৫৯,১০০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জানা গিয়েছে জেলা থেকে ৯৭.৫৬ শতাংশ পাস করেছে ছেলেরা ও ৯৬.০৫ শতাংশ হল মেয়েদের পাসের হার।

ফের পাসের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর শীর্ষের যাওয়ার পর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান উৎসাহের সঙ্গে বলেন, “আমাদের জেলা বরাবরই শিক্ষার দিক থেকে এগিয়ে। প্রাথমিক শিক্ষাতেও আমরা এগিয়ে রয়েছি। আমাদের এখানে ছাত্র-ছাত্রী, শিক্ষিক-শিক্ষিকা, অভিভাবক, প্রশাসনের মধ্যে সমন্বয়ের পরিবেশ রয়েছে। সেই কারণেই আমরা এই সাফল্য পেয়ে আসছি।”

কুয়োর জলে জ্যান্ত হত মরা শোল, কৌশিকী অমাবস্যায় মাতৃ আরাধনায় প্রস্তুত বর্গভীমা মন্দির

মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

পাঁশকুড়ায় চিপসকাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার

দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রায় রশিতে টান দেবেন মমতা

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

মাধ্যমিকে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ কোন জেলা, জেনে নিন তালিকার নীচে কারা

মাধ্যমিকে কৃতীদের অভিনন্দন মমতার, কী বললেন মুখ্যমন্ত্রী?

মাধ্যমিকে রাজ্যের তৃতীয় বাঁকুড়ার ঈশানী, বড় হয়ে কী হতে চায় সে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00