Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকে সবচেয়ে বেশি ‘ব্যর্থ’ কোন জেলা, জেনে নিন তালিকার নীচে কারা

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭০ দিনের মধ্যেই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এটি জীবনের প্রথম দেওয়া কোনও বড় পরীক্ষা। সেই কারণেই পড়ুয়াদের মধ্যে ভয়ের সঙ্গে থাকীক্টি আলদা অনুভূতি। তবে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর থেকে প্রায় সকলেই খুব খুশি। মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে বার বার দেখা যাচ্ছে সাফল্যের তালিকা। তবে মাধ্যমিকের মেধা তালিকায় কলকাতা খুব বেশি জায়গা করে নিতে না পারলেও। কলকাতার সার্বিক ফলাফল ভালই এসেছে। তবে মহানগর থেকেও বেশি পাসের হার পূর্ব মেদিনীপুর ও কালিম্পং-এ। কিন্তু পাসের হার তো দেখেছেন এবার দেখে নেওয়া যাক ব্যর্থদের তালিকায় রয়েছে কোন জেলা। রাজ্যের মধ্যে জেলায় ফেলের সংখ্যা বেশি।

দেখে নিন জেলার মধ্যে ফেল করায় এগিয়ে কে?

২০২৫ সালের মাধ্যমিক তালিকায় ফেল-এর হারে সবার আগে রয়েছে জলপাইগুড়ি জেলা। এই জেলায় সব চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা মাধ্যমিকে ফেল করেছে। জলপাইগুড়িতে মোট ৬৯.৪৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এই অনুপাতের নিরিখে ফেল করেছে পড়ুয়াদের ৩০.৫৩ শতাংশ।

মাধ্যমিকের ফলাফলের তালিকায় ফেলের ঘরে স্থান করেছে আরও এক জেলা। শিক্ষার্থীদের ফেল করার কারণে দ্বিতীয় জেলা উত্তর দিনাজপুর। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় ২৮.৯৭ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। মাত্র ৭১.০৩ শতাংশ পরীক্ষার্থীরা পাস করেছে।

হারের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে উত্তরেরই আরেক জেলা। সেটা হল আলিপুরদুয়ার। সেখানে ফেল করেছে ২৭.২৯ শতাংশ পরীক্ষার্থী। এর নিরিখে পাস করেছে ৭২.৭১ শতাংশ।

এই জেলাগুলি বাদেও ফেলের হার ২০ শতাংশের উপরে, সেগুলি জানা গিয়েছে যথাক্রমে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ।

পশ্চিম বর্ধমানে ২৬.১৩ শতাংশ ফেল। ৭৩.৮৭ শতাংশ পাশের হার।

বীরভূমে ২৪.৫৯ শতাংশ ফেলের হার। পাশ ৭৫.৪১ শতাংশ।

বাঁকুড়ায় ২২.৩ শতাংশ ফেল। ৭৭.৭০ শতাংশ পাশের হার।

পুরুলিয়া ২২.১৫ শতাংশ ফেলের হার। ৭৭.৮৫ শতাংশ পাশ।

মুর্শিদাবাদে ২০.৯৮ শতাংশ ফেল। ৭৯.০২ শতাংশ পাশের হার।

তা ছাড়াও উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর রয়েছে মেধা তালিকার সব চেয়ে উপরে। ওই জেলায় ৯৬.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। পাসের দ্বিতীয় স্থান অধিকার করেছে কালিম্পং। সেখানে পাশের হার জানা যায় ৯৬.৯০ শতাংশ। সেই নিরিখে কলকাতা তৃতীয় স্থানে রয়েছে পাসের হারে। কলকাতার ৯২.৩০ শতাংশ পরীক্ষার্থী পাস করতে পেড়েছে।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল, নতুন করে স্থান পেলেন ৯জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00