কম পারিশ্রমিকে ‘ধামাল 4’-এ কাজ করবেন অজয়, কিন্তু কেন?

যাই হোক, বর্তমানে অভিনেতা অজয় দেবগনের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। একদিকে তাঁর 'Raid 2' মুক্তি পেতে চলেছে। অন্যদিকে তাঁর আরও দুটি ছবি মুক্তির জন্যে প্রস্তুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের পারিশ্রমিক নিয়ে সবসময়ই কৌতুহল থাকে ভক্তদের। অবশ্য পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে বিতর্কও চলে। একদিকে ছবি ফ্লপ হলেও পারিশ্রমিক কমাতে নারাজ অভিনেতারা, অন্য দিকে প্রযোজকও ফ্লপস্টারদের অত পারিশ্রমিক দিতে চান না। এ নিয়ে প্রযোজক-অভিনেতাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ চলছেই। যাই হোক, বর্তমানে অভিনেতা অজয় দেবগনের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। একদিকে তাঁর ‘Raid 2’ মুক্তি পেতে চলেছে। অন্যদিকে তাঁর আরও দুটি ছবি মুক্তির জন্যে প্রস্তুত। মে মাসে মুক্তি পাবে ‘Raid 2’। পরপরই মুক্তি পাবে অভিনেতার ফ্র্যাঞ্চাইজি ছবি ‘সন অফ সর্দার 2’ এবং ‘দে দে প্যায়ার দে 2’।

এছাড়াও অভিনেতা এখন ‘ধামাল 4’ এর শুটিংয়ে ব্যস্ত। যেটি অ্যাডভেঞ্চার-কমেডি ছবি হতে চলেছে। অভিনেতার এই তিনটি ছবিই প্রযোজনা করছেন টি সিরিজের মালিক ভূষণ কুমার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি অজয় দেবগনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। পাশাপাশি একটি অজানা তথ্যও প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, ‘ক্রমবর্ধমান বাজেটের জন্যে ‘ধামাল 4′ এর পারিশ্রমিক কমিয়েছেন অজয় দেবগন। অজয়ের সঙ্গে আমার ভাল সম্পর্ক। তিনি একজন প্রযোজকের অভিনেতা। যখন সে আমার ছবিতে কাজ করে, তখন আমাকে খুব ভালভাবে সমর্থন করেন অজয়। ধামাল 4-ও একটি বড় বাজেটের ছবি। যখন তিনি শুনলেন বাজেটের অভাবের জন্যে ছবিটি তৈরি করতে প্রযোজক বাধাপ্রাপ্ত হচ্ছেন, তখন অজয় আমাকে ডেকে বলেন, তিনি ছবির জন্যে তাঁর পারিশ্রমিক কমিয়ে দেবেন। তিনি অন্যান্য অভিনেতাদের মতো নন। প্রযোজকদের বোঝেন। অজয়ের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরোনো। আমরা একসঙ্গে তানহাজি, দৃশ্যম, রেইডের মতো একাধিক প্রকল্পে কাজ করেছি। বাদশাহো থেকে অজয়ের সঙ্গে আমার সম্পর্ক গাঢ় হয়। এখন আমরা দে দে প্যাযার দে, ধামাল 4 একসঙ্গে বানাচ্ছি। আমি অজয়ের অনেক ছবির গানও রচনা করেছি।’ অজয় দেবগনের হাতে বর্তমানে অনেক প্রজেক্ট রয়েছে।

‘ইচ্ছা ছিল, ‘মা’-তে মেয়ে নাইসা অভিনয় করুক’, ছবির ট্রেলার লঞ্চে জানালেন অজয়

ট্র্যাডিশন বজায় রেখে বলিউডে পা নাইসার? কোথায় অভিষেক হচ্ছে কাজল-অজয় কন্যার

ভুলভুলাইয়ার সঙ্গে বক্সঅফিস ফাইট এড়াতে চেয়েছিলেন অজয় দেবগন, সম্ভব হয়নি কেন?

সিংহম শ্যুটিংয়ের সময় চোখে গুরুতর আঘাত, ২-৩ মাস অন্ধ ছিলেন অজয় দেবগন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]