নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের দীপাবলিতে দুটি বিগ বাজেট ছবির হাড্ডাহাড্ডি বক্সঅফিস ফাইট প্রত্যক্ষ করেছেন সিনেমাপ্রেমীরা। একদিকে মুক্তি পেয়েছিল অজয় দেবগন(Ajay Devgan) অভিনীত ‘সিংঘম এগেন’(Singham Again) অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল ‘ভুলভুলাইয়া ৩’(Bhool Bhulaiyaa 3)। দুটি ছবিই নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অজয় দেবগণ জানালেন যে তিনি ভুলভুলাইয়ার সঙ্গে বক্সঅফিস ক্ল্যাশ(Box-Office Clash) চাননি। কিন্তু পুরো বিষয়টি তাঁদের হাতে ছিল না ফলে পরিকল্পনামাফিক কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। একসঙ্গে দুটি ছবি মুক্তি পাওয়ায় কিছুটা হলেও হতাশ অজয়।
আরও পড়ুনঃ একদল সিংহের সঙ্গে বিছানায় সুন্দরী মহিলা, ভিডিও দেখে থ নেটিজেনরা
অভিনেতার বক্তব্য, দীপাবলিতে এই বক্সঅফিস যুদ্ধ না হলে হয়তো ছবির ব্যবসা আরও ভালো হত। তিনি চেষ্টা করেছিলেন যাতে ভুলভুলাইয়ার সঙ্গে কোনোভাবেই ক্ল্যাশ না হয় তাঁদের ছবি। কিন্তু তাঁর সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সিংঘম এগেনের থিম ছিল দীপাবলিকে কেন্দ্র করে ফলে এই ছবির মুক্তি পেছানোর কোনও প্রশ্নই নেই। সেই কারণেই এহেন ঘটনা ঘটেছে।
ছবির পরিচালক রোহিত শেট্টিও একই ধারণা পোষণ করেন। তিনি এদিন বলেন, ‘সিংঘম এগেন’-এ দীপাবলির থিম থাকায় তাঁরা অন্য কোনও সময় ছবিটি মুক্তির কথা ভাবতে পারেননি। রোহিতের কথায়, ‘আমরা সংঘর্ষ এড়াতে চেষ্টা করেছিলাম ‘ভুলভুলাইয়া ৩’-এর সাথে, কিন্তু একমাত্র সমস্যা ছিল যে আমাদের ছবির থিম ছিল দীপাবলির নাহলে আমরা যে কোনও সময় ছবিটি মুক্তি দিতে পারতাম। তবে স্বস্তির বিষয় এক সপ্তাহ পরে, উভয় ছবিই ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে যা বেশ বিরল।’
আরও পড়ুনঃ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে! যোগী রাজ্যে ৪০ কুমারী মেয়েকে পাঠানো হল গর্ভবতী হওয়ার রিপোর্ট
প্রসঙ্গত উল্লেখ্য, তারকাখচিত ছবি সিংঘম যে ভালো আয় করবেই সেকথা জানা ছিল। কিন্তু চমক দেখিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। বক্সঅফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। রুহ বাবা ও মঞ্জুলিকার উপস্থিতি তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। তাই দিনের শেষে সাফল্যের মাপকাঠিতে খানিকটা হলেও এগিয়ে রয়েছে ‘ভুলভুলাইয়া ৩’।