নিখোঁজের চার দিন বাদে কানাডায় উদ্ধার ভারতীয় ছাত্রীর নিথর দেহ

Share:

আন্তর্জাতিক ডেস্ক, কানাডা: ভারত থেকে পড়তে গিয়েছিলেন কানাডায়, আর ফেরা হল না বাড়ি। রহস্যজনক ভাবে মৃত্যু হল বংশিকা সিং’র। ঘটনার আগে প্রায় ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন এই পড়ুয়া।

এই পড়ুয়া পাঠ্যসূত্রে কানাডাতেই থাকতেন। সেখানেই তাঁর রহস্যজনক মৃত্যুটি হয়। অটোয়ায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এই সম্পূর্ণ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও তদন্ত করা হচ্ছে। বংশিকা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর এই ঘটনা ঘটে।

বংশিকা সিং ছিলেন আপ নেতা এবং বিধায়ক কুলজিৎ সিং রন্ধাওয়ার ঘনিষ্ঠ সহযোগী দেবিন্দর সিংয়ের মেয়ে। পঞ্জাবের ডেরা বাসসির বাসিন্দা ছিলেন বংশিকা। জানা গিয়েছে, স্কুলের গণ্ডি পেরিয়ে আড়াই বছর আগে ডিপ্লোমা কোর্স করার জন্য কানাডার রাজধানী অটোয়াতে চলে আসেন।

অটোয়ার ভারতীয় হাই কমিশন জানিয়েছে, “অটোয়ায় ভারতীয় ছাত্রী মিসেস বংশিকার মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে এবং স্থানীয় পুলিশ জানিয়েছে যে, কারণটি তদন্তাধীন। সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য আমরা শোকাহত আত্মীয়স্বজন এবং স্থানীয় কমিউনিটি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখছি।”

অটোয়ার পুলিশ সার্ভিসের লেখা এক চিঠিতে বলা হয়েছে, ২৫ এপ্রিল বংশিকা তাঁর বাসস্থান থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বংশিকার ফোন বারবার বন্ধ থাকায় তাঁর পরিবার চিন্তিত হয়ে পড়ে। এমনকি তিনি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও মিস করেন, যেটা তিনি কখনই করেন না।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, ২৫শে এপ্রিল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে, ৭ ম্যাজেস্টিক ড্রাইভের তাঁর বাসস্থান থেকে রাতের দিকে বেড়ায়। একটি ভাড়া ঘর দেখার জন্য বংশিকা যান। তার পর থেকেই তিনি নিখোঁজ। সেই রাতে তাঁর ফোন বন্ধ হয়ে যায় এবং পরের দিন তাঁর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয় না, যা তার জন্য সম্পূর্ণরূপে অস্বাভাবিক ছিল। তার পরিবার এবং বন্ধুদের প্রচেষ্টা সত্ত্বেও, তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

অটোয়া পুলিশ সার্ভিস মেয়েটিকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে।

অবশেষে একটি গণমাধ্যমে জানা যায়, বংশিকার মৃতদেহ একটি সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ অনিশ্চিত, এবং তদন্ত চলছে।

কানাডার মাটিতে বসেই চলছে ভারত বিরোধী চক্রান্ত, খালিস্তানি জঙ্গিদের নিয়ে বড় তথ্য প্রকাশ

দিল্লি-অটোয়া সঙ্ঘাত তুঙ্গে, জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণই জানাল না কানাডা

গীতায় হাত রেখে শপথ, চিনে নিন কানাডার নতুন বিদেশমন্ত্রী অনীতা আনন্দকে

কানাডায় চলন্ত গাড়ি থেকে এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ভারতীয় ছাত্রীর

ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঁশিয়ারি কানাডা-চিনের

ট্রুডোর জমানা অতীত, কানাডার নয়া প্রধানমন্ত্রী কে জানেন?

বিপদে ভারত,  মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিন দিল কানাডা

আজব, দৌড়ে জিপিএসে ‘স্টিক ম্যান’ একেঁ ভাইরাল হলেন এক কানাডিয়ান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]