নিজস্ব প্রতিনিধিঃ কয়েক দশক ধরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে গভীর ফাটল ধরেছে ৷ এই আবহে এবার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার আরশদীপ সিং গিল ওরফে আরশ দালাকে জামিন দিল কানাডার আদালত। ৩০ হাজার ডলারের জামিনের বিনিময়ে তার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর তাতেই চিন্তা বাড়ছে ভারতের বিদেশ মন্ত্রকের।
কানাডা আদালতে আরশ দালালের পরবর্তী শুনানি হবে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে। বলা বাহুল্য, আরশ ভারতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ওয়ান্টেড ছিল । তাঁর ওপর অনেক দিন ধরে গোয়েন্দা সংস্থার নজরদারি চালিয়েছে। তবে কানাডার পুলিশের হাতেই গ্রেফতার হয়েছিলেন আরশ দালা।
উল্লেখ্য, ২০২৩ সালে খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে হত্যার পর থেকে আরশ দালা নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর নেতৃত্ব দিচ্ছেন। হরদীপ নিজ্জারের ঘনিষ্ঠ সহযোগী আরশ একাধিকবার পঞ্জাবের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছেন। শুধু নিজ্জর নয় বাব্বর খালসা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিল আরশ দালা। যেমন, ২০২২ সালে দালা এবং নিজ্জার ডেরা সাচ্চা সৌদা সদস্য মনোহর লাল হত্যার সাথে যুক্ত ছিল । শুধু তাই নয় ২০২৪ সালে দালা পঞ্জাবের এক কংগ্রেস নেতার হত্যার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে হত্যার সাথে জড়িত ছিল আরশ দালা। তাই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে জামিনে চিন্তা বাড়ছে ভারতের।