নিজস্ব প্রতিনিধি : চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে ক্যানাডা। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জাস্টিন ট্রুডো। তবে তাঁর জমানা এখন অতীত। ঘোষণা করা হল কানাডার ২৪তম প্রধানমন্ত্রীর নাম। ট্রুডোর পরে ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী ঠিক করতে ভোট দিয়েছিলেন লিবারাল পার্টির প্রায় দেড় লক্ষ সদস্য। তাতে প্রায় ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মার্ক কার্নে। কে এই হবু প্রধানমন্ত্রী জানেন? মার্ক কার্নি,তিনিই হবেন ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী।
ইতিমধ্যেই শুল্ক আরোপ নিয়ে আমেরিকার বিরুদ্ধে ফনা তুলেছেন মার্ক কার্নি। তার উদ্বোধনী বক্তব্যেই ঝড় তুলেছেন কানাডার বুকে।শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনকে খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে তিনি জানান, কানাডাকে একটি ‘শক্তিশালী’ দেশ।আমরা ট্রাম্পকে কিছুতেই সফল হতে দেব না।আমেরিকা যতক্ষণ না মুক্ত ও ন্যায্য বাণিজ্যের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দিতে পারছে, যতক্ষণ না তারা কানাডার সঙ্গে হাত মেলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পাল্টা শুল্ক বহাল থাকবে।’
উল্লেখ্য, ৫৯ বছর বয়সি কার্নির পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। কার্নি প্রত্যন্ত উত্তর-পশ্চিম অঞ্চলগুলির ফোর্ট স্মিথে জন্মগ্রহণ করেছিলেন এবং হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন। সেই সময় তিনি বেশ আইস হকি খেলতেন। তিনি নিজের কর্মজীবনে গোল্ডম্যান শ্যাকসে কাজ করেছেন দীর্ঘদিন। ২০০৮ সালের আর্থিক সঙ্কটের সময় কানাডাকে বিপর্যয় এড়াতে সাহায্য করেছিলেন তিনি। তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার অষ্টম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রায় এক দশক ধরে দায়িত্ব পালন করেছিলেন জাস্টিন ট্রুডো।গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন তিনি। সে সময় থেকেই দেশের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়। অবশেষে তার স্থলাভিষিক্ত হচ্ছে কার্নি।