Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পহেলগাঁও হামলার তিন জঙ্গির স্কেচ প্রকাশ, তদন্তে নেমেছে NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরণে মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের উপর প্রাণঘাতী হামলায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতেই এই স্কেচ তৈরি করেছে পুলিশ। আততায়ীদের খোঁজ মেলার সঙ্গে সঙ্গে খবর দেওয়ার জন্যও স্থানীয় বাসিন্দদের অনুরোধধ জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। উল্লেখ্য, মঙ্গলবারের ভয়াবহ প্রাণঘাতী হামলায় ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে বাংলার তিন বাসিন্দাও রয়েছেন।

পরিকল্পিত হামলা, সন্দেহ নেই

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গলের দিক থেকে হঠাৎই বেরিয়ে আসে মুখোশধারী সন্ত্রাসীরা এবং পর্যটকদের গাড়ির উপর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এমন এক শান্তিপূর্ণ এলাকায় এমন হামলা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং সুপরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা।

তল্লাশি অভিযান জোরদার

হামলার পরেই জম্মু ও কাশ্মীর পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো অঞ্চল ঘিরে ফেলা হয়েছে, চলছে চিরুনি তল্লাশি। সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের ধরতে এবার হাই-প্রোফাইল টেকনোলজির সহায়তা নেওয়া হচ্ছে এবং শিগগিরই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ঘটনার পর পুরো কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা পর্যবেক্ষণ টিম গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলায় জড়িতদের যে কোনও ভাবেই খতম করার নির্দেশও দিয়েছেন। বুধবার ঘটনাস্থলে পৌঁছে নিহত পর্যটকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। 

অসম পুলিশের অনন্য কীর্তি, এফআইআর দায়ের প্রয়াত রাজ্যপাল সতৃপাল মালিকের বিরুদ্ধে

নেই পহেলগাঁও হামলার কথা, এসসিও’র যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার রাজনাথের

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল রেখা টেনেছে’, সাংরি-লা ডায়লগে ঘোষণা সেনাপ্রধানের

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

পাকিস্তানকে আর্থিক প্রতারণার অভিযোগে ‘গ্রে লিস্টে’ ফেরানোর দাবি ভারতের

‘নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না কেন?’, মোদিকে খোঁচা মমতার

‘একবার জো হামনে কমিট কর লিয়া…’, ভাইজানের সংলাপেই বাজিমাত বায়ুসেনা প্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00