‘কাউকে যেন রেয়াত করা না হয়’, পহেলগাঁওতে জঙ্গি হানা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিনি সুই‍ৎজারল্যান্ড’ খ্যাত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। নিরীহদের রক্তে লাল হয়েছে ভূস্বর্গের মাটি। ওই হামলার ঘটনায় ফুঁসছেন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার বিশিষ্টজনরা। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতের প্রাক্তন অধিনায়ক সরাসরিই পহেলগাঁওতে হামলাকারীদের চরম শাস্তি দাবি করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসারনের এক রিসর্টে আচমকাই মৃত্যুদূতের মতো হানা দেয় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি জঙ্গি সংগঠনের চার থেকে পাঁচ সন্ত্রাসী। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিরীহ পর্যটকদের উপরে অতর্কিত গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক। কেউ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন। গোটা দেশের মানুষ ওই বর্বরোচিত হামলায় হতবাক হয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, কাশ্মীরকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। জঙ্গিদের নির্মূল করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের দাবি যে কতটা অসাড় তা পহেলগাঁওয়ের হামলাতেই প্রমাণ হয়েছে। প্রায় দুই দশক বাদে ভূস্বর্গে এমন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল। 

জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছেন বাংলার দুই পর্যটক বিতান অধিকারী ও মণীশ রঞ্জনও। মঙ্গলবার গভীর রাতেই ওই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে এক পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হানায়  প্রাণ হারানোদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা.. ভারত সরকারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত.. কাউকে রেহাই দেওয়া হবে না।’        

 

 

‘হিম্ম‍ৎ থাকলে বলুন ট্রাম্প মিথ্যা বলছেন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন দাদা, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Pahalgam terror attack: পহেলগাঁও হামলায় জড়িত অভিযোগে এনআইএ’র হাতে গ্রেফতার ২

কোন স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়? গিলকে পরামর্শ সৌরভের

ঈদে আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরল পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখা পরিদর্শন জেনারেল মুনিরের

আজ কাশ্মীরে বন্দে ভারত উদ্বোধন, জেনে নিন টিকিট বুকিং, ট্রেন রুট, টাইম সহ সব কিছু

গর্ত থেকে বেরোচ্ছে একের পর এক গুপ্তচর, পঞ্জাবে ধৃত পাক এজেন্ট ইউটিউবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]