রোহিত-সূর্যের দাপটে চেন্নাইকে দুরমুশ করে জয়ী মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি আইপিএলে অবশেষে ব্যাটে রানের খরা কাটল রোহিত শর্মার। দীর্ঘদিন বাদে গর্জে উঠলেন সূর্যকুমার যাদবও। আর দুই ব্যাটারের চওড়া ব্যাটে ভর করে রবিবার (২০ এপ্রিল) রাতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে দুরমুশ করে ৯ উইকেটে জয়ী হল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে চিপকে ধোনিদের কাছে হারের বদলাও নিলেন হার্দিক পাণ্ড্যরা। এদিনের জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে পিছনে ফেলে ছয় নম্বরে পৌঁছে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। অন্যদিকে প্লেঅফে পৌঁছনো অনিশ্চিত হয়ে গেল ধোনিদের কাছে।

ওয়াংখেড়েতে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরু থেকেই যশপ্রীত বুমরাদের বলে নাকানিচোবানি খান চেন্নাইয়ের ব্যাটাররা। খুব বেশি বড় শট খেলতে পারেননি। চতুর্থ ওভারে ফিরে যান রাচিন রবীন্দ্র। তিনি ৯ বল খেলে মাত্র ৫ রান করেন। তিন নম্বরে নামা আয়ুষ মাত্রে ও শাইখ রাশিদ দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে যোগ করেন ৪১ রান। সপ্তম ওভারে ফিরে যান রাশিদ। তিনি করেন ২০ বলে ১৯ রান। পরের ওভারে সাজঘরের পথ ধরেন মাত্রে। যদিও প্রথম ম্যাচে নজর কেড়েছেন তিনি। ১৫ বলে চারটি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ২ রান করেন।

এর পর চার নম্বরে  নামা  রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন। ১৭তম ওভার যশপ্রীত বুমরার বলে আউট হন শিবম। সাজঘরে ফেরার আগে করে যান ২ বল ৫০ রান। আগের ম্যাচে ফিনিশারের ভূমিকায় আবির্ভূত মহেন্দ্র সিংহ ধোনি অবশ্য এ্দিন ব্যাট হাত জ্বলে উঠতে ব্যর্থ হন। তিনি করেন ৬ বলে ৪ রান। শেষের দিক বড় শট খেলে দলকে ১৭০ রানে পৌঁছে দেন জাদেজা। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। মুম্বইয়ের সফলতম বোলার বুমরা। তিনি চার ওভারে ২৫ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৭১ রান তাড়া করত নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন ও রোহিত শর্মা। দুজনের আগ্রাসী মেজাজের ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেট হারিয়ে ৬২ রান তোলে মুম্বই। কীভাবে দুজনের তাণ্ডব থামানো যাবে তা ভেবেই উঠতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। সপ্তম ওভারে বল করতে এসে রিকেলটনকে (২৪) ফেরান রবীন্দ্র জাদেজা। ব্যস, ওই পর্যন্ত। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে চেন্নাইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন রোহিত ও সূর্যকুমার যাদব। ১০.২ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। চলতি আইপিএলে রান না পাওয়ায় সমালোচনায় জর্জরিত হতে হচ্ছিল রোহিতকে। এদিন ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। ৩৩ বলে ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন। খানিক বাদে অর্ধশতরানে পৌঁছন সূ্র্য যাদব। তিনি অবশ্য অর্ধশতরানে পৌঁছতে ২৬ বল নিয়েছেন। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারেই দলকে জয় এনে দেন দুই ব্যাটার। ৪৫ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। আর সূর্য অপরাজিত থাকেন ৩০ বলে ৬৮ রান করে। মুম্বইয়ের ১৭৭ রানের মধ্যে ১২৪ রানই এসেছে চার ও ছক্কায়।  

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]