খুলছে কালীঘাট স্কাইওয়াক, স্মৃতির ঝাঁপি উল্টে দেখলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ প্রতিক্ষীত কালীঘাট স্কাইওয়াক। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হবে নয়া স্কাইওয়াকের।  পুণ্যার্থীদের যাতায়াত নিরাপদ ও আরও সুবিধাজনক করতেই চালু হতে চলেছে এই স্কাইওয়াক। উদ্বোধনের আগেই আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী। কালীঘাট মন্দিরে তাঁর ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে। সেই স্মৃতি ও স্কাইওয়াক নিয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ শেয়ার করেছেন তিনি।

তিনি লিখেছেন, ৫১ টি পবিত্র শক্তিপীঠের মধ্যে অন্যতম কালীঘাটের কালীমন্দির। তাঁর এবং অগণিত ভক্তদের জন্য কালীঘাট মন্দির একটি ঐশ্বরিক তাৎপর্য ধারণ করে। ছোটো বেলায় প্রতিবছর মায়ের হাত ধরে মন্দিরে যেতেন প্রার্থনা জানাতে। ছোটোবেলার সেই সকল স্মৃতি তাঁর কাছে অত্যন্ত পবিত্র। বর্তমানে মানুষকে অত্যাধুনিক এই স্কাইওয়াক দিতে পেরে তিনি খুশি।স্কাইওয়াকটি সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে। এটিকে রাস্তা এবং মেট্রোর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। স্কাইওয়াকটি সাধারণ মানুষকে তথা তীর্থযাত্রীদের, বিশেষ করে বয়স্কদের জন্য অনেক বেশি সুবিধা দেবে। তাঁদের অত্যন্ত স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করবে। মা কালীকে প্রণাম জানিয়ে তাঁর আবেদন সকলের সঙ্গে থাকুন। আশীর্বাদ করুন সকলকে। সোমবার স্কাইওয়াক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

উল্লেখ্য, এই স্কাইওয়াকের পরিকল্পনা আজকের নয়। কিন্তু বারংবার সমস্যার কারণে বাস্তবে রূপ পায়নি এটি। কখনও করোনা, কখনও নির্মাণ কাজে বিলম্ব হওয়ার জন্য সময় করে এটির উদ্বোধন করা যায়নি। কিন্তু অবশেষে সেটি জনসাধারণের জন্য খুলছে। আসাধারণ নকশা, স্থাপত্যশৈলীর দিক দিয়ে স্কাইওয়াক দর্শনীয় হতে চলেছে।

 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]