অমানবিক! মদ্যপ অবস্থায় খুন করে বাবা-মা’কে দেখানো হল জ্বলন্ত মেয়ের দেহ, উত্তরপ্রদেশে ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দিন দিন বেড়েই চলেছে খুনের সংখ্যা। কেউ প্রেমের জেরে খুন করে কেউ আবার টাকা-পয়সার জন্য খুন করে। সাম্প্রতি, এরকমই আরেকটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জমির কাগজপত্র দেওয়ার নামে বাড়িতে ডেকে মদ খাইয়ে খুন করেন ওই মহিলাকে। তার পর সেই মহিলার দেহ জ্বালিয়ে ভিডিয়ো কল করে মৃতার বাবা-মাকে! পরে সেই দেহ ফেলে দেওয়া হল নদীতে। পাঁচ দিন পর যখন দেহ উদ্ধার হল, তখন তা পচেগলে গিয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদে উত্তরপ্রদেশের এই নক্কারজনক ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী এবং তাঁর সহকারীকে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটাওয়ায়। পুলিশি সূত্রে খবর, ধৃতদের নাম শিবেন্দ্র যাদব এবং তাঁর সহকারী গৌরব। অঞ্জলি (২৫) নামে এক মহিলাকে জমির নথি দেওয়ার কথা ছিল তাঁদের। সে কথা বলেই অঞ্জলিকে তাঁরা বাড়িতে ডেকেছিলেন। এর পর সেখানেই মহিলাকে মাদক খাইয়ে শ্বাসরোধ করে খুন করেছেন দু’জনে। পরে তাঁর দেহ জ্বালিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। শুধু তা-ই নয়, নদীতে ফেলার আগে অঞ্জলির মা-বাবাকে ভিডিও কল করে তাঁর দগ্ধ দেহও দেখিয়েছেন তাঁরা। পুলিশের দাবি, ধৃতেরা অপরাধের কথা কবুল করেছেন।

ওই ঘটনার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন অঞ্জলির পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে, অনেক খোঁজাখুঁজির পরেও পাঁচ দিন ধরে অঞ্জলির দেহ মেলেনি। এর পর শনিবার সকালে নদী থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়।

অঞ্জলির বোন কিরণ বলেন, ‘‘অভিযুক্তেরা অঞ্জলির থেকে ছ’লাখ টাকা নিয়েছিল জমির জন্য। সেই জমির নথিপত্র দেওয়ার নামে ওঁকে বাড়িতে ডেকে খুন করা হয়েছে।’’

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্যকে খুন, ধৃত বাড়িরই বড় ছেলে

ছেলের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

মদন তামাং হত্যা মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিমল গুরুংয়ের

বৌদিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ! গ্রেপ্তার যুবক

জামাইয়ের বেধড়ক মারে প্রাণ হারালেন শ্বশুর! মর্মান্তিক ঘটনা আগরপাড়ায়

আত্মহত্যা নয়, ট্যাংরায় ঠাণ্ডা মাথায় খুন ৩ জনকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]