Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আম-কলা এখন অতীত, মন-পেট জুড়ে এখন সবটাই চিপস-বিস্কিট

Share:

নিজস্ব প্রতিনিধি : কাহাতঁক ভালো লাগে একই জিনিস। সেই থোড় বড়ি খাড়া, আর খাড়া বড়ি তোড়। গাছের আম, কাঁঠাল, কলা তো রোজই মেলে। মাঝে মধ্যে তো রুচি বদলেরও প্রয়োজন। তাই আম-কলা-কাঁঠালের বদলের এখন বানরদলের পছন্দ চিপস-বিস্কিট। লাটাগুড়ি জুড়ে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে তারা।

বন ছেড়ে এখন তারা হানা দিচ্ছে ক্রান্তি ফাড়ির আওতাধীন লাটাগুড়ির লোকালয়ে। বাড়ি বা দোকানে হানা দিয়েই হামলা করছে নিজেদের পছন্দের খাবারে। রুচিবদল করতে বানরের এই অকস্মাৎ উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বানরদের লক্ষ্য করে ইঁট-পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে।

জানা গিয়েছে, দোকানে ঢুকে চিপসের প্যাকেট হোক বা বয়াম খুলে বিস্কিট নিয়ে নিচ্ছে এক দল বানর। আবার দোকানের যে খাবার ভালো লাগছে নিয়েই চম্পট দিচ্ছে তারা। বানর দলের হাত থেকে বাঁচতে বিকল্প পথে হেঁটেছেন লাটাগুড়ির ব্যবসায়ীরা। বানরের হানা ঠেকাতে দোকানের চারপাশ নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। নেট ব্যবহার করার ফলে বানর এসেও সহজে জিনিস তুলে নিয়ে যেতে পারছে না। বানরের হানা অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

দোকানে না ঢুকতে পেরে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে এই বানরের দল। রান্নাঘর থেকে শুরু করে সর্বত্র নিজেদের অবস্থা জাহির করছে। ঘরে ঢুকে বহু জিনিস নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে।

লাটাগুড়ির ব্যবসায়ী সংগঠনের সদস্য জানিয়েছেন, বন্যপ্রাণীর মাঝেই তাদের বসবাস। এলাকা জুড়ে বানরের আনাগোনা বেড়েই চলছিল। সকলের সমস্যার কথা ভেবে বাধ্য হয়েই নেট দিয়ে দোকান ঘেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানগুলো রক্ষা পেলেও গৃহস্থেরা ওপর হামলা চালাচ্ছে বানররা।

বানরের দলকে জঙ্গলে পাঠানো যায় কিনা, তা নিয়ে দ্বিধায় বনদপ্তর। লাটাগুড়ির লোকালয়ে বানরের যাতায়াত নতুন নয়। তবে খাদ্যাভ্যাসের পরিবর্তনে চিন্তায় সাধারণ মানুষ।

খালি পেটে ভুল করেও খাবেন না এই ছয় ফল, চরম সর্বনাশ হবে

নিয়ম সবার জন্য এক, অনুরোধের সানগ্লাস না নিয়ে পরিশ্রম করে ‘উসুল’ বজায় রাখল বাঁদর

নিরাপত্তার ফাঁক গলে ঝাঁসির শপিং মলে আচমকাই ঢুকে পড়ল বাঁদর, তার পর…

বাঁদর ছানার কাণ্ড, এক লাফে উঠে বসল শশী থারুরের কোলে, তার পর …

মন্দিরে ঢুকে হনুমানজির প্রসাদ খাচ্ছে এক বাঁদর, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তির জোয়ার উঠল নেটদুনিয়ায়

মুখে গ্যাঁজলা-রক্ত উঠে ফের মৃত্যু নয়টি হনুমানের, বাড়ছে রহস্যের পারদ!

মুখে জীবে প্রেম, বাস্তবে গুলি করে খুন ১৭ হনুমানকে

আচমকাই রিসর্টের মধ্যে ঢুকল হাতি, তারপর ….

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00