Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরাপত্তার ফাঁক গলে ঝাঁসির শপিং মলে আচমকাই ঢুকে পড়ল বাঁদর, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শপিং মলের মধ্যে চলছে কেনাকাটা । আর সেইসময় আচমকাই বাঁদর হামলা । তাতে আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতারা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসির সিটি কার্ট মলে । সেখানে কেনাকাটা চলাকালীন সময় ক্রেতাদের ওপর চলল  বাদর হামলা । সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যায়, বাঁদরটি শপিং মলের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে। এরপর লাফিয়ে লাফিয়ে বাঁদরটি কখন  এক তরুণীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আবার কখন ক্রেতাদের  জামাকাপড় টেনে ধরে টানছে। কখন আবার কারুর জুতো নিয়ে চলে যাচ্ছে ।  আর তাতেই আতঙ্কিত হয়ে মহিলারা দৌড়াতে শুরু করে দেয় মলের মধ্যে ।   তবে পালানোর সময় এক  মহিলাকে  কামড়ে দেয় বাঁদরটি ।  একথায় বলা যায়, বাঁদর হামলার জেরে শপিং মলের মধ্যে তৈরি হয় হুলুস্থুল পরিস্থিতি ।

ইতিমধ্যেই শপিং মলের ভিতরে এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় । কেউ বলেছেন,’ কীভাবে বাঁদরটি শপিং মলের ভিতরে ঢুকল।‘ আবার কেউ শপিং মলের ভিতরে ক্রেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে এই ঘটনা নিয়ে মল কর্তৃপক্ষ এখনও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি। কী করে মলের ভিতরে ঢুকল বাঁদরটি না নিয়ে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00