Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউরিক অ্যাসিড বাড়তে দেয় না এই পাঁচটি জিনিস, রাখতে পারেন ডায়েটে  

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন আমাদের শরীর পিউরিনকে ভেঙে দেয় এবং তা কিডনির মাধ্যমে শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে নিষ্কাশিত হয় না তখন ইউরিক অ্যাসিডের বৃদ্ধি হয়। অধিকাংশ খাদ্য বা পানীয়তে এই পিউরিন থাকে। শরীরে ইউরিক অ্যাসিডের আধিক্য বাড়লে জয়েন্টে ব্যথা, কিডনির সমস্যা ও হার্ট অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

অনেক সময় হয় ইউরিক অ্যাসিড শরীরে ক্রিস্টালের রূপ নিয়ে নেয়। আর সেই সব ক্রিস্টাল শরীরের বিভিন্ন জয়েন্টের আশেপাশে গিয়ে জমা হয়। এর ফলে শরীরে জয়েন্টের ব্যথা, আর্থারাইটিসের সূচনা হয়।

এমন হলে কিছু জিনিস যদি আপনি আপনার ডায়েটে রাখেন তাহলে তা শরীরের জন্য খুব  উপকারী। মিলতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তিও।

প্রতিদিনের ডায়েটে যোগ করুন লেবুর রস। এতে শরীরে ইউরিক অ্যাসিডের লেভেলের ভারসাম্য বজায় থাকবে। শরীরও অনেক বেশি সুস্থ থাকবে।

আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। তাই আদা খেলে জয়েন্টের ব্যথা নিরাময় হয়। আদা ইউরিক অ্যাসিডের মহৌষধ।

হলুদে রয়েছে কারকিউমিন। এই যৌগ শরীরে প্রবেশ করলে ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করে দেয়। তাই হলুদ হল ইউরিক অ্যাসিডকে জব্দ করার এক অস্ত্র।

ধনে পাতা খান না এমন মানুষ বিরল। ধনে পাতা শরীরকে ডিটক্সিফাই করে। পাশাপাশি কিডনি ফাংশনও ভাল রাখে। ধনে পাতার গুণের প্রভাবে কিডনি ইউরিক অ্যাসিডকে ফিল্টার করে শরীর থেকে বের করে দেয়।

অ্যাপেল সাইডার ভিনিগার শরীরের পিএইচ লেভেলেরর ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি মেটাবলিজমও বুস্ট করে।

তবে হ্যাঁ, এগুলো অবশ্যই জেনে রাখার জন্য বলা। কোনও জিনিসকে নিজের ডায়েটের অন্তর্ভূক্ত করার আগে অবশ্যই চিকিৎসক ও ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।

দাম্পত্য জীবনে সুখী হতে ও প্রেমের জোয়ার আনতে ১০টি গুরুত্বপূর্ণ টিপস

সব সময়ে কেন মহিলাদের কথা শোনা উচিত পুরুষদের! নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নতুন বছরে এই গাছ বাড়িতে রাখলেই পকেট ভরবে ভুরি ভুরি টাকায়

বাজার কাঁপাচ্ছে নকল আদা, কিভাবে চিনবেন? রইল টিপস!

হাঁসের মাংস খেলে কি আদতে অ্যালার্জি বাড়ে? জানালেন চিকিৎসকরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00