বিশ্ব জুড়ে হইচই, জাপানে সমুদ্রগর্ভে মিলল ১২ হাজার বছরের প্রাচীন পিরামিড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উপকূলীয় অঞ্চলে ভূগর্ভের জলের নিচে রয়েছে একটি ৯০ ফুটের পিরামিড। স্বভাবতই এই পিরামিডটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে চিরকাল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে বিবিধ জল্পনা। ১৯৮৬ সালে আবিষ্কৃত এই পিরামিড স্তম্ভটি জাপানের রিউকিউ দ্বীপপুঞ্জের উপকূলে সমুদ্রের ৮২ ফুট গভীরে রয়েছে। পিরামিডের মধ্যে রয়েছে ধারালো কোণ বিশিষ্ট সিঁড়ি। আনুমানিক ৯০ ফুট উচ্চতার এই পিরামিড বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। এর আকৃতি এবং গঠন দেখে মনে হয়য় যে এই পিরামিড মানুষেরই তৈরি।

বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে জানা যায় যে পিরামিডটি ১০,০০০ বছরেরও বেশি পুরানো। পিরামিডটি মনুষ্য নির্মিত হয়ে থাকলে হয়তো প্রবল জলস্রোতে এই এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল কখনও। এই অনুমান সত্যি হলে হয়তো পিরামিডের বয়স ১২,০০০ বছরেরও বেশি। কালানুক্রমিকভাবে স্মৃতিস্তম্ভটির নির্মাণকাল অন্যান্য বিখ্যাত প্রাচীন স্মৃতিস্তম্ভ, যেমন মিশরীয় পিরামিড এবং প্রস্তর যুগের তুলনায় অনেক আগে নির্ধারণ করা হয়েছে।

সাধারণত, ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে প্রায় ১২,০০০ বছর আগে কৃষির উত্থানের সঙ্গে সঙ্গে এই ধরণের বিশাল কাঠামো নির্মিত হয়েছিল। কিন্তু যদি সেই সময়ে মানুষ এত বিশাল স্টেপ পিরামিড তৈরি করত, তাহলে ইতিহাসের সম্পূর্ণ পুনর্লিখনের প্রয়োজন হত। তাহলে অ্যাটলান্টিসের মতো একটি হারিয়ে যাওয়া পৃথিবীর দিকে ইঙ্গিতও করতে পারত।

 

নিউ ইয়র্ক পোস্টের মতে, লেখক গ্রাহাম হ্যানকক এবং প্রত্নতাত্ত্বিক ফ্লিন্ট ডিবল ‘জো রোগান এক্সপেরিয়েন্স’-এর একটি পর্বে এই পিরামিড নিয়ে আলোচনা করলে নতুন বিতর্কের জন্ম হয়। প্রসঙ্গত, মূলত ফ্যারাওদের মমি করে রাখার জন্য পিরামিড নির্মাণ শুরু হয়েছিল মিশরে। প্রাচীন মিশরের বিভিন্ন রাজবংশের সময় এই পিরামিড তৈরি করা হয়েছিল।

নীরব ইতিহাস, পারমাণবিক বোমার আঘাতে আজও বিধ্বস্ত পৃথিবীর বহু স্থান

পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আরও পাগলা কুকুরের জন্ম হবে: অভিষেক

টোকিওতে বিপ্লবী রাসবিহারি বসুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

‘দেখো মাম্মি বাড়ছি আমি’, বিশ্বে ধনকুবেরদের তালিকায় চার নম্বরে ভারত

জাপানে বয়স্কদের সেবায় রোবট,আদর করে পরিয়ে দিচ্ছে ডায়াপার

ওজন ২৭৬ কেজি, বিশালাকায় এক মাছ বিক্রি হল ১১ কোটিতে

৪০ কোটির হাতব্যাগ, ১৯ কোটি মূল্যের ঘড়ির মালিক এই প্রধানমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]