‘পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও’, কসবা-কাণ্ডে বিস্ফোরক ভিডিও প্রকাশ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরিহারা শিক্ষকদের আটকাতে সামান্য বলপ্রয়োগ করা হয়েছিল। কসবাকাণ্ডে এমনই সাফাই দিয়েছিল পুলিশ। এবার সেই সাফাইয়ের সপক্ষে ভিডিও প্রকাশ্যে এনেছে কলকাতা পুলিশ। নিজেদের এক্সহ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে গায়ে হাত দিতে বাধ্য হয়েছিল পুলিশ। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। ভিডিওতে দেখা গিয়েছে, ডিআই অফিসে চড়াও হওয়া বিক্ষোভকারীদের কেউ একজন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে।

বুধবার জেলায় জেলায় ডিআই দফতর অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। কসবার ডিআই দফতরেও জড়ো হয়েছিলেন অনেকে। তাঁরা চেয়েছিলেন স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দিতে। কিন্তু স্কুল পরিদর্শক দফতরে ছিলেন না। অভিযোগ, ওই সময় আচমকাই কয়েক জন বিক্ষোভকারী ডিআই দফতরের পাঁচিল ডিঙিয়ে ভিতরে ঢুকে তালা ভেঙে ভাঙার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করায় তাদের সঙ্গেও বচসা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশও লাঠিচার্জ করে।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ থেকে লাথিচার্জও করেছে। সেই ঘটনার কয়েকটি ছবি-ভিডিয়োও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই ভিডিও থেকেই কিছু ভিডিও প্রকাশ্যে এনেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, সামান্য বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। পুলিশের এই সামান্য বলপ্রয়োগের বক্তব্যকে নিয়ে জলঘোলা কম হয়নি। এবার সেই মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছে কলকাতা পুলিশ। ঘটনার কিছু ভিডিও ফুটেজ সামনে এনে। ভিডিয়ো প্রকাশের পাশাপাশি এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, কেউ কেউ গুজব ছড়াচ্ছেন কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিয়োগুলি কসবার ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একসঙ্গে একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে। সেখানেই একটি ক্লিপে শোনা গিয়েছে, ‘পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও’।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]