ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঁশিয়ারি কানাডা-চিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্রাম্পের শুল্ক বোমার বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছে চিন, কানাডা অস্ট্রেলিয়া। ট্রাম্পের বিরুদ্ধে বদলা নেওয়ার ডাক দিয়েছে তাঁরা। মসনদে বসেই রেসিপ্রোক্যাল ট্যারিফ নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুঁশিয়ারিই বাস্তবায়িত করলেন বুধবার। চিন, ব্রিটেন-সহ বিভিন্ন দেশের উপর নয়া শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। বন্ধু বন্ধু বলেও ভারতকে সেই শুল্ক বাণ থেকে বাদ দেননি। নয়াদিল্লির উপর ২৬ শতাংশ কর চাপিয়েছেন তিনি।

বাণিজ্য মন্ত্রক থেকে এই বিষয়ে জানানো হয়েছে, ভারতের বাণিজ্য মন্ত্রক গোটা বিষয় নিয়ে নানা বিশ্লেষণ, পর্যালোচনা করছে। বাণিজ্যে কী প্রভাব পড়বে তা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছেন।

কিন্তু সব থেকে বড় বিষয় ট্রাম্পের এই শুল্ক অরোপের বিষয়টি ভালো ভাবে নেয়নি অনেকেই। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি থেকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান অ্যান্টনি অ্যালবানিজ, সকলেই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার থেকে বদলা নেওয়ার। চুপ করে বসে নেই চিনও। আমেরিকাকে হুঙ্কার দিয়ে চিন জানিয়েছে, নতুন করে অরোপ করা শুল্ক যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে ওয়াশিংটনকে। না হলে আমেরিকাকে বড় মাশুল চোকাতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত। ট্রাম্প যে শুল্কযুদ্ধ শুরু করেছেন তাতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। আমেরিকার এই পদক্ষেপ কানাডার লক্ষ লক্ষ নাগরিককে বিপদে ফেলবে। এর পাল্টা উত্তর পাওয়ার জন্য প্রস্তুত থাকুক আমেরিকা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের হুঁশিয়ারি, অন্যায্য পদক্ষেপের জন্য আমেরিকার অনেক বড় মূল্য চোকাতে হবে।

অন্যদিকে, ট্রাম্পের বন্ধু ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি জানিয়েছেন,এই বাণিজ্যযুদ্ধ এড়াতে আমাদের অন্য চুক্তিতে যেতে হবে। না হলে পশ্চিমা বিশ্ব দুর্বল হয়ে পড়বে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তাঁর সরকার দেশের সমস্ত কোম্পানি এবং কর্মীদের রক্ষা করবে।

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

মহিলা সেজে যৌনতার প্রলোভন দেখিয়ে ১০০০ পুরুষকে ফাঁসানো ‘সিস্টর হঙ’কে চেনেন?

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

কমলা হ্যারিসের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]