ঘণ্টার পর ঘণ্টা রিল দেখার অভ্যাস ডেকে আনছে অন্ধত্ব, সতর্ক করছেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল প্রায় সব বয়সের মানুষের মধ্যেই রিলস দেখার প্রতি আসক্তি কাজ করে। চিকিৎসকরা এই আসক্তি সম্পর্কে সতর্ক করে বলছেন যে এই ঘন্টার পর ঘন্টা ধরে রিলস দেখা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপলব্ধ রিল দেখার ফলে সকল বয়সের মানুষের, বিশেষ করে শিশু এবং যুবকদের মধ্যে চোখের সমস্যা বাড়ছে।

চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় ধরে স্ক্রিনে রিল দেখার কারণে চোখ পর্যাপ্ত আর্দ্রতা তৈরি করতে পারে না। এতে চোখ খারাপ হয় খুব তাড়াতাড়ি। স্ক্রিনে ক্রমাগত তাকিয়ে থাকলে চোখের পলক পড়ার হার ৫০ শতাংশ কমে যায়, যার ফলে ড্রাই আই সিন্ড্রোম এবং অ্যামোকমেডেশন স্প্যাম (কাছের এবং দূরের বস্তুর মধ্যে ফোকাস পরিবর্তনে অসুবিধা) দেখা দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, যদি এই অভ্যাস বন্ধ না করা হয়, তাহলে দীর্ঘমেয়াদী চোখের সমস্যা এমনকি চোখের উপর স্থায়ী চাপও পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছে, যেসব শিশু প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখে সময় কাটায় তাদের মায়োপিয়া শুরুর সম্ভাবনা থাকে। এই ঘটনা আগের চেয়ে দ্রুত হারে বাড়ছে। ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসের নীল আলোর কারণে তরুণ তরুণীরা প্রায়শই মাথাব্যথা, মাইগ্রেন এবং অনিদ্রার সমস্যার সম্মুখীন হন।

সাম্প্রতিক অনেক গবেষণায় দেখা গেছে যে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগবে। বিবিধ গবেষণায় জানা গিয়েছে ছাত্র ছাত্রী, চাকুরিজীবীরা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখে, এতে চোখের উপর চাপ বাড়ে এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন যে রিল দেখার ফলে কেবল চোখের উপর চাপই বাড়ে না বরং সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক ক্লান্তিও দেখা দেয়।তাই চোখের পলক ফেলার হার বৃদ্ধি করুন, স্ক্রিনের দিকে তাকালে আরও ঘন ঘন পলক ফেলার চেষ্টা করুন। স্ক্রিন টাইম কম রাখুন। মাঝে মধ্যে বিরতি নিন।

রোনাল্ডোর প্রপোজের আংটি নিয়ে বিতর্ক, কী ভুল করলেন সিআর সেভেন

YouTube Shorts-এ নতুন চমক! AI-এর জাদুতে হবে ফটো থেকে ভিডিও তাও বিনা খরচে

১৫ জুলাই থেকে বদলে যাচ্ছে YouTube-এর নিয়ম, সাবধান না হলে আয়ে পড়বে কোপ

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

অবসরপ্রাপ্ত পাক অফিসার এবং জ্যোতি মালহোত্রার মধ্যে সংযোগ প্রকাশ্যে

অপারেশন সিঁদুর নিয়ে ফেসবুক পোস্ট করে গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

ইনস্টাগ্রামে ছবি ও স্টোরি লুকোতে মেনে চলুন কয়েকটি নিয়ম

নিয়ম সবার জন্য এক, অনুরোধের সানগ্লাস না নিয়ে পরিশ্রম করে ‘উসুল’ বজায় রাখল বাঁদর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]