শরীর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল! ২ মিনিটে বানিয়ে নিন কেরলের বিখ্যাত পানীয়

Share:

নিজস্ব প্রতিনিধি : বাইরে চড়া রোদ। তার উপর তাপপ্রবাহ,এইসময় নিজের খেয়াল রাখার কথা ভাবছেন? বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে নিজের যত্ন নেওয়া যথেষ্ট নয়,এর পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়াই প্রয়োজন।গরমের সময় বাড়ির বাইরে বেরোলেই দেখা যায় ডাব বিক্রেতাকে। এক ঝাঁক ডাব নিয়ে ঘেমে নেয়ে ডাব বিক্রি করে থাকেন বিক্রেতারা। সেই ডাবই নাকি দেহে জোগাবে শক্তি। গল্প নয়,বিশেষজ্ঞরা বলছেন গরমে ডাবের ভূমিকা অনেক।দেহ ঠান্ডা রাখার পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। অনেকে আবার ডাবের অভাব পূরণ করতে ঠান্ডা পানীয় কিনে খান।যা মোটেও স্বাস্থ্যকর নয়। তাই ঘরে বসেই বানিয়ে নিন ‘কুলুক্কি’।জানুন কীভাবে বানাবেন কেরলের এই বিখ্যাত পানীয়।

উপকরণ: ১ টি ডাব,কয়েক টুকরো বরফ,২ চামচ পাতিলেবুর রস,বিট লবন,২ টি কাঁচালঙ্কা,১ চামচ তুলসি বা চিয়া বীজ ও সামান্য চিনি

আরও পড়ুন : চিংড়ি ও শোলের সঙ্গে লুটোপুটি কাঁচা আম! টক ঝাল-মিষ্টি চেখে দেখবেন নাকি ?

প্রণালী : একটি পাত্রে চিয়া বা তুলসী বীজ জল দিয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখুন।গ্লাসে অর্ধেক পরিমাণ ডাবের জল নিন।বাকি অর্ধেকটা অন্যত্র সরিয়ে রাখুন,পরে এটা কাজে লাগবে। এবার গ্লাসের মধ্যে এক এক করে লবন, চিনি, লেবুর রস ও কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে নিন।তবে যারা ঝালপ্রেমী মানুষ তারা এখানে ঝাল বাড়িয়ে-কমিয়ে নিতে পারেন।

এবার ওই গ্লাসের মধ্যে জলে ভেজা চিয়া বা তুলসীর বীজ দিয়ে দিন কিছুটা। গ্লাসে কয়েক টুকরো বরফও দিয়ে দিন। এবার বাকি অর্ধেক ডাবের জল ঢেলে দিন গ্লাসে। আরও এক বার ভাল করে নাড়াচাড়া করে নিন। উপর থেকে অল্প বিট লবন ছড়িয়ে নিন। যারা ঝাল বেশি খেতে চান তারা কাঁচা লঙ্কা কুচিয়ে ওর মধ্যে মিশিয়ে দিতে পারেন। ব্যস রেডি কেরলের বিখ্যাত পানীয় ‘কুলুক্কি’।

গরমে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিয়ে রোজ পান করুন এটি

হিট স্ট্রোক থেকে বাঁচতে খান এই সমস্ত ফল, ফল পাবেন হাতেনাতে

গরমে শরীর ঠাণ্ডা রাখতে শসা খাচ্ছেন? জেনে নিন আরও ৭ উপকারিতা

গরমে সুস্থ থাকতে চান, রোজ পাতে রাখুন এই সমস্ত খাবার

গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছেন, অবশ্যই সঙ্গে নিতে ভুলবেন না এই ৫ জিনিস

রাতভর ভেজানো না রান্না করা,কোন ওটস খাওয়া ভাল জানেন?

লেবুর দাম আকাশছোঁয়া, ইফতারে শরবত বানাতে রইল বিকল্পের খোঁজ

হলুদ নাকি কমলা,কোন রংয়ের ডিমের কুসুম উপকারী জানেন ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]