Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উপাচার্যের পদ থেকে অপসারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে সরলেন ভাস্কর গুপ্ত। আগামী ৩১ মার্চ অধ্যাপক হিসাবে অবসর নেওয়ার কথা তাঁর। কিন্তু তাঁর আগেই ২৭ মার্চ ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে সরানো হল ভাস্কর গুপ্তকে।

মূলত ২৭ মার্চ রাজভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, উপাচার্যপদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো হল ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যপাল বোস ইতিপূর্বে রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও বাকি। তার মধ্যে একটি হল যাদবপুর।

রাজভবনের বিজ্ঞপ্তি মারফত বলা হয়েছে, ‘‘২০২৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।’’

ভাস্কর নিজে রাজভবনের এই নির্দেশিকা নিয়ে বলেন, ‘‘২০২৪ সালের ২২ এপ্রিল থেকে আমি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছিলাম। চার দিন আগে এই চিঠি দেওয়া হল। ৩১ তারিখ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকব। আমি যত দিন উপাচার্যের দায়িত্বে ছিলাম, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছি।’’

এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর কোনও উপাচার্য নেই। তার ফলে নতুন করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

যাদবপুরে ইউনিয়ন রুমে ভাঙচুর, তদন্তে কমিটি গঠন

দু’সপ্তাহ পার করে সোমবার বিশ্ববিদ্যালয়ে এলেন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব, কর্তৃপক্ষকে চিঠি দিল লালবাজার

ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

যাদবপুর কাণ্ডে ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্র-সহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের

‘গুন্ডামি নয় পাঠিয়েছিলাম পড়াশোনা করতে ‘, দাবি যাদবপুরের জখম বামপন্থী ছাত্রের বাবার

যাদবপুরে তাণ্ডবের ঘটনায় আটক এক, দায়ের পাঁচটি এফআইআর

এলেন না রাজ্যপাল, চেয়ার ফাঁকা রেখেই শুরু হল যাদবপুরের সমাবর্তন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00