Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এটিএম থেকে টাকা তুলতে গেলে বাড়তি কড়ি গুনতে হবে, কবে থেকে চালু নয়া নিয়ম?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফেলো কড়ি মাখো তেল। নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা আরও মহার্ঘ হয়ে উঠছে গ্রাহকদের কাছে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে এবং ব্যালান্স চেক করলেই বাড়তি পয়সা গুনতে হবে। আগামী ১ মে থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসাবে পরিচিত রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই গ্রাহকদের ‘পকেট কাটা’র অনুমতি দিয়েছে ব্যাঙ্কগুলিকে।

বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকরা নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি ব্যালেন্স পরীক্ষা করার সুবিধা পান। বিভিন্ন ব্যাঙ্কের তরফে গ্রাহকদের অন্য ব্যাঙ্কের এটিম ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সুবিধা দেন। বেঁধে দেওয়া সুবিধার চেয়ে বেশি বার অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার জন্য গাঁটের কড়ি খসাতে হয়। প্রতিবার টাকা তোলার জন্য ১৭ টাকা করে চার্জ দিতে হয়। আর ব্যালেন্স পরীক্ষার জন্য গুনতে হয় ৬ টাকা।

দীর্ঘদিন ধরেই ওই চার্জ বাড়ানোর জন্য ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার (এনপিসিআই)কাছে দাবি জানিয়েছিল ব্যাঙ্কগুলি। এনপিসিআইয়ের তরফ থেকে বেঁধে দেওয়া সংখ্যার বাইরে অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার জন্য বাড়তি চার্জ আদায়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে অনুমোদন চাওয়া হয়। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত আরবিআই তাতে সাড়া দিয়েছে। এখন থেকে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশিবার অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে প্রতিবার ১৯ টাকা করে দিতে হবে। আর ব্যালেন্স চেক করতে হলে ৭ টাকা দিতে হবে। আগামী ১ মে থেকেই বর্ধিত চার্জ কার্যকর হবে।

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল

৫ বছর বাদে কমল রেপো রেট, গাড়ি-বাড়ির ঋণের EMI কমছে

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00