বিধ্বংসী আশুতোষ-বিপরাজ, রুদ্ধশ্বাস লড়াইয়ে লখনউকে হারাল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রতি মুহুর্তে বদলাল ম্যাচের রং। ৬৫ রানের মধ্যেই দলের অর্ধেক ব্যাটার ফিরে গিয়েছিলেন সাজঘরে। সেখান থেকেই লখনউয়ের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে আনলেন বিপরাজ নিগম ও আশুতোষ শর্মা। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে সোমবার (২৪ মার্চ) ৩ বল বাকি থাকতেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ী হল দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত ৩১ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে গেলেন আশুতোষ শর্মা।

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। শার্দুল ঠাকুরের আগুনে বোলিংয়ের সামনে পড়ে প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান দিল্লির দুই ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগ্রুক (১) ও অভিষেক পোড়েল (০)। পরের ওভারে ফিরে যান সমীর রিজভি (৪)। সাত রানে তিন উইকেট খোয়ানোয় দিল্লি শিবিরে হাড়কাঁপুনি শুরু হয়। চতুর্থ উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার ফ্যাপ ডু প্লেসিস ও অক্ষর পটেল। দুজনে ৪৩ রান যোগ করেন। সপ্তম ওভারে বল করতে এসে অক্ষরকে (২২) ফিরিয়ে দিল্লিকে ফের জোর ধাক্কা দেন দিগবেশ সিংহ। সে-ই ধাক্কা সামাল দেওয়ার আগেই ডু প্লেসিসকে (২৯) ফেরান রবি বিষ্ণোই। ৬৫ রানে পাঁচ উইকেট হারানো দিল্লির পরাজয় নিশ্চিত বলে ধরেই নিয়েছিলেন সবাই।

কিন্তু তখনই ম্যাচের রং খানিকটা বদলে দেন ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৮ রান যোগ করে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। স্টাবসকে (২২ বলে ৩৪) ফিরিয়ে জুটি ভাঙেন এম সিদ্ধার্থ। আট নম্বরে নেমে রুদ্রমূর্তি ধরে আচমকাই তাণ্ডব চালাতে শুরু করেন বিপরাজ নিগম। তাঁর তাণ্ডবে চোখে সর্ষে ফুল দেখতে থাকেন লখনউয়ের বোলাররা। শেষ পর্যন্ত দিগবেশই বিপরাজের তাণ্ডব থামান। ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন ২০ বছরের তরুণ খেলোয়াড়। এর পর দ্রুত ফেরেন মিচেল স্টার্ক (২)। শেষ দু’ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল দিল্লির। ১০ নম্বরে নামা কুলদীপ যাদবও (৫) ব্যাট হাতে কিছু করতে পারেননি। তবে আশুতোষের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল দিল্লি। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। প্রথম বলে কোনও রান নিতে পারেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নিয়ে আশুতোষকে স্ট্রাইক দেন। তৃতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দিল্লিকে জয় এনে দেন আশুতোষ।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]