ব্যর্থ পন্থ, মার্শ ও পুরানের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে দিল্লিকে ২১০ রানের লক্ষ্য দিল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: প্রথম ম্যাচেই চরম ব্যর্থ  চলতি আইপিএলের অন্যতম দামী খেলোয়াড় ঋষভ পন্থ। ছয় বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি। তবুও সোমবার (২৪ মার্চ) মিচেল মার্শ ও নিকোলাস পুরানের জোড়া অর্ধশতরানের সুবাদ দিল্লির বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি পার করল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান তুলল সঞ্জীব গোয়েঙ্কার দল। দিল্লির হয়ে মিচেল স্টার্ক ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন।

টসে জিতে এ্দিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর পটল। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন লখনউয়ের দুই ওপেনার আইডেন মার্করাম ও মিচেল মার্শ। পঞ্চম ওভারে বল করতে এসে মার্করামকে (১৫) ফিরিয়ে জুটি ভাঙেন বিপরাজ নিগম। যদিও তাতে কোনও লাভ হয়নি। কেননা, দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানের সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব চালান মার্শ। দুজনের হাতে নির্দয় প্রহারে ভ্যাবাচাকা খেয়ে যান দিল্লির বোলাররা। দ্বাদশ ওভারে  মার্শের তাণ্ডব থামান মুকেশ কুমার। ৩৬ বলে ৬টি চার আর ছয়টি ছক্কার সাহায্যে ৭২ রান করে সাজঘরে ফেরেন মার্শ।

চার নম্বরে নম চরম ব্যর্থ হন ঋষভ পন্থ। ছয় বলে খেলে শূন্য রান সাজঘরে ফেরেন লখনউয়ের অধিনায়ক। পরের ওভারে মিচেল স্টার্কের বলে ফেরেন পুরানও (৭৫)। ছয় নম্বরে নামা আয়ুশ বাদানিও ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি করেন ছয় বলে চার রান। এক বল বাদে রান আউট হয়ে ফেরেন শার্দুল ঠাকুরও। ১৬ রানে চার উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় লখনউ। এর পর ডেভিড মিলার ও শাহবাজ আহমেদ জুটি বেঁধে বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। ১৯তম ওভারে লখনউকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। প্রথমে শাহবাজকে (৯) ও পর রবি বিষ্ণোইকে (০) ফেরান। শেষের দিকে চালিয়ে খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন মিলার। তিনি ১৯ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]