কতদিন খেলবেন? নীরবতা ভেঙে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ধোনির

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছরের বেশি হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়েছেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আইপিএলে খেলে চলেছেন। গত বছর খানেক ধরেই চর্চা শুরু হয়েছে, কতদিন আইপিএলে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে অবসর নিয়ে নীরবতা ভাঙলেন ক্যাপ্টেন কুল। মুম্বইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে সম্প্রচার সংস্থা ‘জিও হটস্টার’কে দেওয়া সাক্ষা‍ৎকারে খানিকটা রসিকতার সুরে ধোনি বলেছেন, ‘আমি যতদিন চাই সিএসকে-র হয়ে খেলতে পারব। কেননা, এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারে থাকি, তবুও তারা আমাকে টেনে নিয়ে যাবে।’

দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ধোনির অবসর নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও। তাঁর কথায়, ‘শচিন তেণ্ডুলকরকে দেখুন, ৫১ বছর বয়সেও উনি আগের মতোই খেলছেন। এখনও পর্যন্ত খেলায় ছাপ পড়েনি বয়সের। তাই আমার মনে হয় মাহি ভাই-ও এখনও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন।’

গত মরশুমে দেখা গিয়েছে সাত থেকে আট নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে ধোনিকে। অনেক ক্ষেত্রে তিনি পরিত্রাতা হয়ে দলকে বিপদর হাত থেকে উদ্ধার করেছেন। আবার বহু ম্যাচে ব্যর্থ হয়েছেন। চলতি মরশুমেও ফিনিশার ক্যাপ্টেন কুলকে শেষের দিকে নামানো হবে কিনা তা নিয়ে কিছু বলতে রাজি হননি চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাযকোয়াড়। তাঁর কথায়, ‘পরিস্থিতি দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বরাবরই দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে নিজেকে মানিয়ে নিয়েছেন। এবারেও তার অন্যথা ঘটবে না।’

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]