Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টসে জিতে নাইটদের ব্যাট করতে পাঠালেন বেঙ্গালুরুর অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা শেষ। শনিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটের নন্দনকানন ইডেনে পর্দা উঠল আইপিএলের অষ্টাদশতম আসরের। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে হেরেছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার। কলকাতার হয়ে প্রথম ম্যাচেই অভিষেক ঘটছে অস্ট্রেলিয়ার তরুণ পেসার স্পেনসার জনসনের।

নিয়ম অনুযায়ী সন্ধে সাতটায় টস করার কথা। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান থাকায় টস করতে সামান্য দেরি হয়েছে। চলতি বছরেই প্রথম কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। আর অভিজ্ঞ ব্যাটারের কাঁধেই অধিনায়কত্বের গুরু দায়িত্ব তুলে দিয়েছেন শাহরুখ খানরা। গতবার চ্যাম্পিয়ন হওয়ায় এবং ঘরের মাঠ ইডেনে খেলা হওয়ায় খানিকটা হলেও চাপে থাকবেন নাইটরা। যেহেতু রাতের দিকে শিশির পড়বে এবং বোলারদের বিশেষ করে স্পিনারদের বল গ্রিপ করতে হবে, সে কথা মাথায রেখেই টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার।

ইতিমধ্যেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছেন দুই দলের অধিনায়ক। নাইট ও বেঙ্গালুরুর হয়ে চার জন করে বিদেশি খেলোয়াড় খেলছেন। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের কোন ১১ জন আজ যুদ্ধে নামছেন-

কেকেআরের প্রথম একাদশ

কুইন্টন ডিকক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহ, স্পেনসার জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

বেঙ্গালুরুর প্রথম একাদশ

বিরাট কোহলি, ফিল সল্ট (উইকেটরক্ষক), রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রণাল পাণ্ড্য, রাসিখ সালাম, সুযশ শর্মা, জস হেজলউড ও যশ দয়াল।

 

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00