নিরাপত্তার কারণে ইডেন থেকে সরল নাইটদের ম্যাচ, কোথায় হবে ওই ম্যাচ?

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। নিরাপত্তার কারণে ইডেন গার্ডেন্স থেকে সরে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। আগামী ৬ এপ্রিল ওই ম্যাচ হওয়ার কথা ছিল। কলকাতায় ম্যাচ ধরে রাখার চেষ্টা চালিয়েছিলেন সিএবি কর্তারা। কিন্তু তাদের সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। ঠাসা ক্রীড়াসূচি থাকায় ম্যাচের দিন বদলাতেও রাজি হননি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যরা। তাই ইডেনের ম্যাচটি অসমের রাজধানী গুয়াহাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। প্রথম দিন বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছেন অজিঙ্কা রাহানেরা। নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবেন। আগামী ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার কথা ছিল শাহরুখ খানের দলের। কিন্তু ওই ম্যাচ আয়োজন ঘিরে বিপত্তি দেখা দেয়। কেননা ওই দিন আবার রামনবমী পড়েছে। বিজেপি-সহ গেরুয়া শিবিরের তরফ থেকে শহরে একাধিক মিছি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই মিছিল ঘিরে অশান্তির সম্ভাবনা থাকছে ষোলআনা। তাই কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা পুলিশের তরফে সিএবিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ৬ এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। সিএবির পক্ষ থেকে পাল্টা চিঠি লিখে কলকাতা পুলিশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। যদিও ওই চিঠির জবাবেও নিজেদের পুরনো বক্তব্যে অটল থাকে কলকাতা পুলিশ।

ওই চিঠি পাওয়ার পরেই বিসিসিআইকে গোটা বিষয়টি জানিয়ে দেয় সিএবি। ম্যাচের দিন বদল করা যায় কিনা, তা বিবেচনা করারও অনুরোধ জানানো হয়। যদিও ঠাসা ক্রীড়াসূচির কারণে ম্যাচের দিন বদল না করে ভেন্যু বদল করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।ইডেন থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় বোর্ড সচিব দেবব্রত শইকিয়ার রাজ্য অসমের গুয়াহাটিতে।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]