আইপিএল শুরুর মুখেই নতুন মালিক পেলেন শুভমন গিলরা, কারা কিনলেন গুজরাত টাইটান্স?

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি বছরের আইপিএল। আগামী ২২ মার্চ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল শুরুর আগেই গুজরাত টাইটান্স নিয়ে বড় খবর প্রকাশ্যে এল। মালিকানার হাত বদল হয়েছে শুভমন গিলদের দলের। গুজরাত টাইটান্সের মালিকানার ৬৭ শতাংশ কিনেছে দেশের নামী শিল্প সংস্থা টরেন্ট। বাকি ৩৩ শতাংশের মালিকানা থাকছে ইরেলিয়ার হাতে। ইতিমধ্যেই মালিকানার রদবদলে মঞ্জুরি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবার আইপিএল খেলতে নেমেই শোরগোল ফেলে দিয়েছিল গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে শিরোপা জিতেছিল। পরের বছরও টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছিল। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। গত বছরই অবশ্য গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছেন হার্দিক পাণ্ড্য। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার শুভমন গিল। যদিও গত বছর খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি দলটি। চলতি বছর শিরোপা জয়ের জন্য শক্তিশালী দল গঠন করেছে।

সূত্রের খবর, গত এক বছর ধরে গুজরাত টাইটান্সের সিংহভাগ অংশীদারিত্ব ক্রয় করা নিয়ে টরেন্টের সঙ্গে ইরেলিয়ার শীর্ষ কর্তাদের মধ্যে কথাবার্তা চলছিল। গত মাসের অর্থা‍ৎ ফেব্রুয়ারির ১২ তারিখেএ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে দুই দলের মধ্যে। মালিকানা বদলের বিষয়ে সিলমোহর মিলেছে বিসিসিআইয়ের তরফেও। তবে দল কিনলেও গুজরাত টাইটান্স নিয়ে নিজেদের পরিকল্পনা নিয়ে মুখ খুলতে চাননি টরেন্টের কর্তারা।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

পারলেন না শুভমন, অল্পের জন্য রক্ষা পেল ৫৪ বছর আগে করা গাভাসকরের রেকর্ড

গাভাসকরের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]