Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বালির ওয়ার্ড সংরক্ষণ তালিকা নিয়ে ক্ষোভ রাজভবনের

রাজভবনের প্রশ্ন, যেখানে রাজ্যপাল বিলে সই করেননি সেখানে জেলা শাসক কীভাবে ওয়ার্ড সংরক্ষণের তালিকা প্রকাশ করলেন! নবান্নের আধিকারিকদের পালটা দাবি, এই বিষয়ে রাজ্যপাল প্রথম থেকেই এক্তিয়ার বহির্ভূত কাজ করে চলেছেন। তাঁর জন্যই হাওড়ায় নির্বাচন করানো যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার হাওড়া পুরনিগম থেকে বালিকে বিচ্ছিন্ন করে ফের তাকে আলাদা পুরসভা হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে রাজ্য বিধানসভায় একটি বিলও পাশ করিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই বিলে এখনও সই করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তাই হাওড়া পুরনিগমের নির্বাচনের ব্যবস্থাও করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় রাজ্য সরকার বালিকে পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গিয়েছে। হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন বালিতে আগের মতো ৩৫টি ওয়ার্ডই থাকছে। এর মধ্যে তপসিলি জাতি ও জনজাতিভুক্তদের জন্য ১১টি ওয়ার্ড সংরক্ষিত থাকছে। এর পাশাপাশি মহিলাদের জন্যও ১১টি ওয়ার্ড সংরক্ষিত থাকছে। আর এই বিজ্ঞপ্তি নিয়েই এবার ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল। রাজভবনের প্রশ্ন, যেখানে রাজ্যপাল বিলে সই করেননি সেখানে জেলা শাসক কীভাবে ওয়ার্ড সংরক্ষণের তালিকা প্রকাশ করলেন!

যদিও নবান্নের আধিকারিকদের দাবি, এই বিষয়ে রাজ্যপাল প্রথম থেকেই এক্তিয়ার বহির্ভূত কাজ করে চলেছেন। তাঁর জন্যই হাওড়ায় নির্বাচন করানো যাচ্ছে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বালিকে পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হবে। সেই মতো বিলও পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। একই সঙ্গে রাজ্যের পুরআইন মোতাবেক ওয়ার্ড সংরক্ষণ তালিকাও প্রকাশ করা হয়েছে। এখানে বেআইনি কিছু হয়নি। তাই রাজভবনেরও এক্ষেত্রে কিছু বলার থাকতে পারে না। রাজ্যপাল দীর্ঘদিন এই বিল তাঁর কাছে আটকে রাখতেও পারবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি বিলে সই না করলে রাজ্য সরকার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। যদিও ঘন ঘন টুইটে অভ্যস্থ রাজ্যপাল এখনও এই নিয়ে কোনও টুইট করেননি। কোনও বক্তব্যও জানাননি। তাই বালি নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের দ্বন্দ্ব আরও কতদিন ধরে চলবে তা নিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে। 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ প্রার্থী কে? ১২ অগস্ট ঘোষণা হবে

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

তর্জনীর পরিবর্তে মধ্যমা প্রদর্শন, কালীগঞ্জ উপনির্বাচন চলাকালীন বিতর্কে বিজেপি প্রার্থী

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

রাজ্যে উপনির্বাচনের দামামা, নদিয়ার কালীগঞ্জে কবে ভোটগ্রহণ? কবে গণনা?

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00