এয়ারটেলের পরে মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে গাঁটছাড়া বাঁধল রিলায়েন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এয়ারটেলের পর এবার ইলন মাস্কের সংস্থা স্টরলিঙ্কের সঙ্গে গাঁটছাড়া বাঁধল মুকেশ আম্বানির মালিকাধীন মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও। স্পেসএক্স-এর সঙ্গে রিলায়েন্স জিও’র চুক্তি অনুযায়ী স্টারলিঙ্কের ইন্টারনেট সার্ভিসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি জিও’র রিটেল স্টোরেই পাওয়া যাবে। এমনকি স্টারলিঙ্কের ইন্টারনেট সংযোগও দেবে সংস্থাটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রাহকদের ধরে রাখতেই অতীতের তিক্ততা ভুলে মাস্কের সংস্থার সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে মুকেশ আম্বানির সংস্থা।

স্যাটেলাইট পরিষেবার জন্য স্পেকট্রাম বরাদ্দ নিয়ে মাস্কের সংস্থার সঙ্গে সঙ্ঘাতের পথই বেছে নিয়েছিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। স্পেকট্রাম বরাদ্দের জন্য নিলামের জন্য চচাপ দিয়েছিল রিলায়েন্স জিও। যদিও বিশ্বজুড়ে চলা অলিখিত নিয়মের সঙ্গে সঙ্গতি রেখেই মাস্কের সংস্থাকে স্পেকট্রাম বরাদ্দের পক্ষে ছিল কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রক। শুধু ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা নিয়ে আসাই নয়, মাস্কের গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলাকেও আনার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে মোদি সরকার। এমনকি গত মাসে ওয়াশিংটন সফরের সময়েও ইলন মাস্কের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা মাস্ককে ভারতে বিনিয়োগের অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বম্বে স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে গাঁটছাড়া বাঁধার কথা জানিয়েছিল মোবাইল ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ভারতী এয়ারটেল। শিল্পপতি সুনীল মিত্তলের সংস্থা জানিয়েছিল, ডিজিটাল মাধ্যমে বৈষম্য দূর করতে যৌথভাবে কাজ করবে এয়ারটেল ও স্টারলিঙ্ক। গ্রামীণ এলাকার স্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে তারা।বিশেষজ্ঞরা মনে করছেন, স্টারলিঙ্কের সঙ্গে চুক্তির জেরে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের পরিষেবা আরও উন্নত হবে।  মাস্কের সংস্থার স্যাটেলাইট সংযোগ দুই সংস্থার বর্তমান নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

 

লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ছে মুকেশ আম্বানির, সম্পদ বেড়ে ২৮ লক্ষ কোটি

৭০০ টাকা খরচ করলেই শরীর ‘গরম’ করা ভিডিও বানানো যাবে Grok-এ

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

টিভিই যখন কম্পিউটার, প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব  মুকেশ আম্বানির Jio-র

AI দিয়ে সিনেমা, গেম, টিভি শো, নয়া প্রযুক্তি নিয়ে হাজির Grok 4

শত্রুর ছায়া-ও মাড়াতে চান না, টেসলার গাড়ি বেচে দিচ্ছেন ট্রাম্প!

আসছে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট, খরচ জানলে মাথা ঘুরে যাবে!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]