LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের হোম অ্যাপ্লায়েন্স বাজারে নয়া ঝড় তুলল Reliance Retail। সুইডেনের Electrolux-এর জনপ্রিয় ব্র্যান্ড Kelvinator-এর মালিকানা এবার রিলায়েন্সের হাতে। এর ফলে, Voltas, LG, ও Samsung-এর মতো জায়ান্টদের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা।

আবার ফিরছে ‘The Coolest One’

Kelvinator, যার পথচলা শুরু ১৯৬৩ সালে, এক সময় ভারতের ফ্রিজ বাজারে রাজত্ব করত। “The Coolest One” স্লোগানটা অনেকের কাছেই আজও পরিচিত। ব্র্যান্ডটির টেকসই ও গ্রাহক-বান্ধব ফ্রিজ এক সময় ঘরে ঘরে দেখা যেত। এবার সেই নস্ট্যালজিক ব্র্যান্ডকে Reliance আধুনিক রূপে ফিরিয়ে আনছে-প্রযুক্তি, ডিজাইন ও মূল্যের দিক থেকে সম্পূর্ণ নতুনভাবে।

বিশেষজ্ঞদের মতে, ভারতের হোম অ্যাপ্লায়েন্স বাজার চলতি বছরের মধ্যে প্রায় ১.৪৮ লক্ষ কোটি টাকা ছোঁবে। শুধু AC বাজার ২০২৬-এর মধ্যে হবে ৯.৮ বিলিয়ন ডলার, আর ফ্রিজ বাজার ২০৩৩-এ পৌঁছাবে ,০৪,৭১৩ কোটি টাকায়। এমন সম্ভাবনাময় বাজারে প্রবেশ করতে গিয়েই Reliance-এর কৌশল-পরিচিত, ভরসাযোগ্য ব্র্যান্ড Kelvinator-কে সম্পূর্ণ কিনে নেওয়া।

কী কী আনছে রিলায়েন্স?

AC, Fridge, Washing Machine সহ একাধিক আধুনিক পণ্য আনবে Kelvinator ব্র্যান্ডের অধীনে। রিলায়েন্স জানিয়েছে, এই পণ্যগুলো হবে উচ্চমানের, প্রযুক্তিনির্ভর, আর সবচেয়ে বড় কথা- ভারতীয়দের জন্য সাশ্রয়ী। দেশজুড়ে ১৯,০০০+ দোকান আর শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেবে এই পণ্য।

বাজারে বাড়বে চাপ

Voltas এখন AC বাজারে শীর্ষে, যার ১৯% শেয়ার আর ২০২৫-এ আয় হয়েছে ১৫,৭৩৭ কোটি টাকাLG আর Samsung ইতিমধ্যেই AI ফিচার যুক্ত স্মার্ট ফ্রিজ ও এনার্জি সেভিং AC নিয়ে বাজারে আধিপত্য বিস্তার করছে। এখন Kelvinator-কে সঙ্গে নিয়ে Reliance-ও ঢুকছে মূল প্রতিযোগিতায়।

২০১৯ সালে রিলায়েন্স Electrolux-এর সঙ্গে Kelvinator ব্যবহারের লাইসেন্স নেয়। এবার পুরো অধিকার কায়েম করে এগোচ্ছে “mass-premium” মডেলে-মানসম্মত পণ্য কম দামে।
রিলায়েন্সের ২০২৫ আর্থিক রিপোর্ট বলছে, তাদের মোট টার্নওভার ,৩০,৮৭০ কোটি টাকা, ইবিটডিএ ২৫,০৫৩ কোটি টাকা — এই আর্থিক ক্ষমতাই Kelvinator-কে ফিরিয়ে আনবে নতুনভাবে।

গ্রাহকদের লাভ কী?

Kelvinator-এর নতুন প্রজন্মের পণ্য হবে প্রযুক্তিগতভাবে উন্নত, বাজেট-বান্ধব এবং সহজলভ্য। Reliance Digital-এর মাধ্যমে শহর হোক বা গ্রাম, সর্বত্র পৌঁছাবে এই পণ্য।

দাম কমবে, মান বাড়বে?

বিশ্লেষকরা বলছেন, Reliance-এর আগমনে বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে — যা গ্রাহকদের জন্য দামে স্বস্তি ও মানে উন্নতি এনে দেবে। তবে LG, Samsung ইতিমধ্যেই তাদের পণ্যগুলোতে AI, স্মার্ট সেন্সর, এনার্জি ইফিসিয়েন্সি জুড়ে দিচ্ছে- ফলে যুদ্ধ হবে হাড্ডাহাড্ডি।

লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ছে মুকেশ আম্বানির, সম্পদ বেড়ে ২৮ লক্ষ কোটি

টিভিই যখন কম্পিউটার, প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব  মুকেশ আম্বানির Jio-র

বাড়িতে ফ্রিজ নেই? খুব সহজে এভাবে ভাল রাখুন খাবারদাবার

বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় ১৪ নম্বরে মুকেশ আম্বানি, ধারে-কাছে নেই আদানি

প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ১০ লক্ষ কোটি টাকার মূলধন ছাড়াল মুকেশ আম্বানির রিলায়েন্স

IPL 2025-এ নতুন ইতিহাস গড়তে চলেছেন মুকেশ আম্বানি, কী রেকর্ড?

এয়ারটেলের পরে মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে গাঁটছাড়া বাঁধল রিলায়েন্স

BGBS 2025: কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর, বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুকেশের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]