নিজস্ব প্রতিনিধি :মদ্যপ ছেলের হাতে হামলা। হামলার শিকার হল খোদ বাবা-মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার হরিজনপল্লী এলাকায়। এই ঘটনায় গুরতর জখম হয়েছেন বৃদ্ধ বাবা-মা। আহতদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছড়াও পরিবারের মোট ৩ জন জখম হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযু্ক্তের নাম বিষ্ণুপদ। আহতদের নাম সুশান্ত ঘোড়াই-লালী ঘোড়াই ও আত্মীয় বরুন সামার্ট। এই নৃশংস ঘটনায় ছেলের শাস্তির আবেদন জানিয়েছেন বাবা-মা। এই নিয়ে অভিযুক্তের বাবা জানান,তিনি (সুশান্ত ঘোড়াই) পেশায় একজন দিনমজুর। তার ছেলে রোজ মদ গিলে বাড়ি আসেন। এর আগেও পরিবারের লোকজনকে মারধর হুমকি পর্যন্ত দিয়েছেন। গতকাল রাতে তাদের ছেলে মদ খেয়ে এসে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। নোংরা ভাষায় গালি দেওয়াই প্রতিবাদ করেছিলেন তারা। আর তাতেই রাগে তাদের উপর চড়াও হয় ছেলে।
অভিযু্ক্তের বিষ্ণুপদের বিরুদ্ধে পরিবারের অভিযোগ বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারতে থাকেন বাবাকে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন মা লালী ও জামাই বরুন সামার্ট। বৃদ্ধ দম্পতির চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। এলাকাবাসীরা রবিবার আহতদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। যদিও তাদের শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল আছে।হাসপাতাল থেকেও ছুটি দেওয়া হয়েছে তাঁদের।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে। মৌখিকভাবে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। এখনও পর্যন্ত অধরা রয়েছে মুল অভিযুক্ত বিষ্ণুপদ।