Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে শামি ছাড়া আর কারা, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দলগতভাবে যেমন লড়াই চলবে, তেমনই ব্যক্তিগতভাবেও একে অন্যকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নামছে রোহিত শর্মা ও মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন ব্রিগেড। প্রতিযোগিতার সর্বোচ্চ রানকারী ব্যাটার হওয়ার লড়াইয়ে যেমন বিরাট কোহলির সঙ্গে রাচিন রবীন্দ্রের দ্বৈরথ হবে তেমনই সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন চার জন। তার মধ্যে দুজন নিউজিল্যান্ডের এবং দুজন ভারতের। তবে সামান্য হলেও মহম্মদ শামিদের তুলনায় এগিয়ে কিউই পেসার ম্যাট হেনরি।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে চারটি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী হেনরি। মোট বল করেছেন ৩১.২ ওভার। ১৬৭ রান খরচ করে ১০টি উইকেট ঝুলিতে পুরেছেন। তার মধ্যে এক ম্যাচেই নিয়েছেন ৫ উইকেট। প্রতি উইকেট পিছু তিনি গড়ে খরচ করেছেন ১৬.৭০ রান। হেনরির পিছনেই রয়েছেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। তিনিও ব্লু ব্রিগেডের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। ওই চার ম্যাচে মোট ৩২ ওভার বল করেছেন। খরচ করেছেন ১৫৯ রান। বিপক্ষের আট খেলোয়াড়কে সাজঘরের পথ দেখিয়েছেন। তার সেরা বোলিং ৫/৫৩।

হেনরি-শামির মতোই সর্বাধিক উইকেট শিকারি হওয়ার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি চার ম্যাচে ৪০ ওভার বল করেছেন। রান দিয়েছেন ১৯৪। অর্থা‍ৎ ওভার পিছু তিনি খরচ করেছেন ৪.৮৫ রান। ঝুলিতে পুরেছেন সাত উইকেট। বাকি তিন জন চারটি করে ম্যাচ খেললেও ভারতের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তরুণ স্পিনার। আরত ওই দুই ম্যাচে নিয়েছেন সাত উইকেট। তাঁর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে পাঁচ উইকেট নিয়েছেন। দুই ম্যাচে ২০ ওভার বল করে তিনি খরচ করেছেন ৯১ রান। অর্থা‍ৎ প্রতি ওভারে দিয়েছেন গড়ে ৪.৫৫ রান। চার জনের মধ্যে যিনি ফাইনালে বল হাতে ভেল্কি দেখাতে পারবেন তিনিই সেরা বোলারের মুকুট মাথায় পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দিল্লিকে গুঁড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গেল মুম্বই

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে পর্যুদস্ত করে জয়ী কলকাতা

রাজস্থানকে ১৫১ রানে বেঁধে রাখলেন বরুণরা, জিততে নাইটদের চাই ১৫২

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

হিন্দুদের হোলি খেলায় সামিল হওয়ায় শামির মেয়েকে নিশানা মুসলিম মওলানার

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00