Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২ ঘণ্টার ধর্মঘট , কলকাতার রাজপথে অমিল অ্যাপ ক্যাব, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা শহরে এখন অনেকেই অ্যাপ ক্যাবের উপর নির্ভরশীল। সে অফিস যাতায়াত করার ক্ষেত্রেই হোক বা অন্য কোথাও সফর করার ক্ষেত্রে। বেশিরভাগ মানুষ  ক্যাবই ব্যবহার করে থাকে । এই আবহে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়ন। এরজেরে বৃহস্পতিবার থেকে ভোগান্তির শিকার হতে চলেছেন আমজনতারা । 

বলা বাহুল্য সিটু ছাড়াও এদিনের ধর্মঘটকে সমর্থন করেছে এআইটিইউসি। আর এই দুই সংগঠনের মোট সদস্য সংখ্যা প্রায় ৭ হাজার। তাই ১২ ঘণ্টা ধর্মঘটের জেরে রাজপথে অনেকটাই কম ক্যাব নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিনের ধর্মঘটের মূল দাবি, অ্যাপক্যাবের ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করা। সেইসঙ্গে  বাইক ট্যাক্সির জন্য বাণিজ্যিক নম্বরপ্লেট যেন দেওয়া হয়। পাশাপাশি সিটুর তরফে দাবি তোলা হয়েছে,  বাতানুকূল ক্যাবে কিলোমিটার প্রতি ৩০ টাকা এবং নন-এসি ক্যাবে ২৫ টাকা ভাড়ার  আগামী দিনে করতে হবে  । 

উল্লেখ্য ১ এপ্রিলের মধ্যে হাজার হাজার বাইক ট্যাক্সির বাণিজ্যিক পারমিট করতে হবে । তা না হলে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে । এই নিয়ে বেশ চাপে রয়েছে বাইক ট্যাক্সি চালকদের একাংশ । আর এই নিয়েও সরব হয়েছে  অ্যাপ ক্যাব চালক সংগঠনরা । তাদের দাবি, বেসরকারি ক্যাব সংস্থা যাত্রী পেতে প্রায়ই কম ভাড়ার সুযোগ দিচ্ছে। যাত্রীরা ওই সুযোগ নেওয়ায় সরকারি ‘যাত্রী সাথী’ অ্যাপ থেকেও মিলছে না বুকিং । সেইজন্য চাপে পড়তে হচ্ছে ড্রাইভারদের। তাই যাতে এই অসুবিধা গুলি দ্রুত সমাধান হয় সেই দাবি তুলেই ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব এবং বাইক ট্যাক্সি ইউনিয়ন। 

কলকাতার Bike-Taxi’র ক্ষেত্রে লাগু হচ্ছে বেশ কিছু নয়া নিয়ম

‘Do Not Call Me Bhaiya’, ক্যাব চালকের অদ্ভুত নিয়মে চক্ষু চড়কগাছ যাত্রীর

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

ট্যাক্সিতে মিটার বসানো নিয়ে নয়া সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার

স্বাস্থ্যসচিব সাগর দত্তে পা দিতেই ১০ দফা শর্ত ধরালেন জুনিয়র চিকিৎসকেরা

সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে মারধরের ঘটনায় গ্রেফতার ৪

বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবেই, চিকিৎসকদের সতর্ক করলেন অরূপ

আর জি করে ভাঙচুরের ঘটনায় SUCI’র ডাকা বনধ প্রত্যাখান করল বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00