Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যসচিব সাগর দত্তে পা দিতেই ১০ দফা শর্ত ধরালেন জুনিয়র চিকিৎসকেরা

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তোলবার অনুরোধ করতেই ১০ দফা শর্ত ধরালেন ডাক্তাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তর শহরতলির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে(Sagar Dutta Medical College and Hospital) চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চার তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডে। এমনকি, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সামাল দিতে তাঁদের বেগ পেতে হয়েছিল। এই ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স-সহ ৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টা থেকে সাগর দত্তে কর্মবিরতি(Strike) শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা(Junior Doctors)। এদিন অর্থাৎ শনিবার দুপুরে সেই হাসপাতালেই গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব(Health Secretary) নারায়ণস্বরূপ নিগম(Narayan Swarup Nigam)। তিনি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলতে অনুরোধ করলে জুনিয়র চিকিৎসকেরা তাঁকেই ১০ দফা শর্ত(10 Point Condition) ধরিয়ে জানিয়ে দেন, ওই সব শর্ত পূরণ হলে তবেই তাঁরা কর্মবিরতি তুলবেন।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে শ্রীভূমির পুজো, সেটাও মহালয়ার আগেই

যে ১০ দফা শর্ত এদিন সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা সামনে রেখেছেন, সেগুলি হল – শুক্রবারের ঘটনা কী কারণে ঠেকানো গেল না, কোথায় ঘাটতি, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত জবাবদিহি করতে হবে। ঘটনার সময় যে পুলিশকর্মী ও বেসরকারি সংস্থার কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের শোকজ় করতে হবে। এঁদের প্রত্যককে লিখিত ভাবে ঘটনায় দায় নিতে হবে। হাসপাতালের মহিলা ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডের বাইরে অন কল রুমের কাছে কী কারণে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মীও ঘটনার সময় উপস্থিত ছিলেন না কেন সে বিষয়েও লিখিতভাবে জানাতে হবে। অবিলম্বে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে রেসি়ডন্ট ডাক্তারদের সংগঠন তৈরির অনুমোদন দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। এর বাইরে তাঁরা কিছু পুরাতন ঘটনার তদন্তের গতি জানতে চেয়েছেন।

আরও পড়ুন, মমতার নির্দেশে ত্রাণ নিয়ে ভুতনিচরে ফিরহাদ, যদিও বিলির আগেই হল লুঠ

এদিন স্বাস্থ্যসচিব যেমন সাগরদত্তে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তেমনি হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শনে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। স্বাস্থ্যসচিবের সঙ্গেই আসেন বিশেষ স্বাস্থ্য সচিব শুভাঞ্জন দাশ, ভারপ্রাপ্ত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। এদিন নিরাপত্তার বিষয়ে জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। শুক্রবার রাতের ঘটনাকে তিনি ‘নিন্দনীয়’ বলে চিহ্নিত করার পাশাপাশি কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার জন্যও জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন। এদিন সকালে আবার ওই হাসপাতালের নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাঁদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকলে রোগীর এত পরিজন একসঙ্গে কী ভাবে হাসপাতালের ওপরের তলে উঠলেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভরত নার্সেরা। এই কর্মবিরতির মাঝে আবার চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন একাধিক রোগীর পরিবার। তাঁদের দাবি, রোগীদের অন্য হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00