নিজস্ব প্রতিনিধিঃ অবিশ্বাস্য ! এবার ফ্লিপকার্টে সেলে ৫৩ হাজার টাকার গুগল পিক্সেলের ফোন মিলতে চলেছে ৩৪ হাজার টাকায় । প্রায় ১৯ হাজার টাকা সাশ্রয়ে পেতে চলেছেন Google Pixel 8a স্মার্টফোনটি । ২০২৪ সালে ভারতীয় বাজারে লঞ্চ করেছিল এই স্মার্টফোনটি । সেইসময় এরদাম ছিল ৫২,৯৯৯ টাকা । কিন্তু তা Flipkart অফারে অনেক কম টাকায় পেতে চলেছেন ।
Flipkart সেলে কত দামে বিক্রি হচ্ছে Google Pixel 8a?
সেলে এই ফোনটি ৩৩,৯৯৯ টাকায় কেনার সুযোগ মিলছে । সেইসঙ্গে মিলবে বেশ কিছু অফার। তাই যদি পিক্সেলের এই মডেলটি কিনতে চান তাহলে দেরি না করে দ্রত Flipkart থেকে কিনে নিন ।
Pixel 8a স্পেসিফিকেশন
ডিসপ্লে- গুগল পিক্সেল ৮এ ফোনে ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে । যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে।
স্টোরেজ – এই ফোনে মিলবে 8 GB RAM এবং 256 GB স্টোরেজ।
ক্যামেরা –ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে । সেই সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত আছে । এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। আর ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি – গুগল পিক্সেল ৮এ ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি আছে । সেইসঙ্গে থাকবে তার সঙ্গে ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ।
AI ফিচার – পিক্সেলের এই ফোনে মিলবে এআইয়ের বিভিন্ন ফিচার । তাতে বেশ উপকৃত হবেন ব্যবহারকারীরা ।