নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঠাণ্ডা আমেজ। বেলা বাড়লেই বাড়ছে গরম । এই পরিস্থিতিতে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । জানান হয়েছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা ।
কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে । আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার কোন বদল হবে না । ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। সেইসঙ্গে মার্চের শুরুর দিকে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । এখন মহানগরিতে নেই বৃষ্টির সম্ভাবনা । একথা বলা যায়, মার্চ থেকেই ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ ।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হতে পারে বৃষ্টি । আগামী ২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এরজেরে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি সঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা ।