মত্ত যুবকদের হাত থেকে নিজেকে বাঁচাতে গাড়ি উল্টে মৃত্যু যুবতীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ি নিয়ে কটূক্তি করতে করতে  পিছু ধাওয়া মদ্যপ যুবকরা । আর তাদের হাত থেকে বাঁচতে  ভুল পথে চলে যায় গাড়ি। তাতেই ঘটল মর্মান্তিক পরিণতি।  গাড়ি উল্টে মৃত্যু হয়েছে চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। আহত গাড়িতে থাকা সহযাত্রীরাও।  এমনই ঘটনার সাক্ষী থাকল পানাগড় । 

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির মধ্যে এক যুবতী সহ চার আরোহী ছিলেন।  বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। সুতন্দ্রাদের গাড়ির পিছনেই থাকা অভিযুক্তদের গাড়ি থেকে লাগাতার উড়ে আসছিল কটূক্তি। তাতেই ঘটে বিপত্তি । নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে শৌচাগারে ধাক্কা মারে  গাড়িটি উল্টে যায়। এরফ্লে ঘটনাস্থলে প্রাণ হারাল তরুণী । সেইসঙ্গে জখম হয়েছেন গাড়িতে থাকা বাকি চারজন । তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । 

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।  মত্ত যুবকদের গাড়ি এবং সুতন্দ্রার গাড়ি আটক করা হয়েছে । তবে এখন পর্যন্ত অভিযুক্তরা পলাতক। অভিযোগ উঠেছে, অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন । কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে পিছন থেকে  কটূক্তি করতে থাকেন। আর তাতেই ঘটে মর্মান্তিক ঘটনা । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

বয়ান বদলে বিপাকে! পুলিশের জালে পাকড়াও সুতন্দ্রার গাড়ির চালক

পানাগড় কাণ্ডে ইভটিজিংয়ের তত্ত্ব খারিজ মৃতা সুতন্দ্রা গাড়ির চালকের

পানাগড়কাণ্ডে চার দিনের মাথায় পুলিশের জালে পাকড়াও,কেন গা ঢাকা দিয়েছিলেন সাদা গাড়ির চালক বাবলু?

নৃশংসতার চূড়ান্ত, দুর্গাপুরে মায়ের সামনেই ৫ কুকুর শাবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা

স্বামীকে কুপিয়ে খুন, দিনের আলো ফুটতেই থানায় আত্মসমর্পণ স্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]