Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ নিয়ে মমতাকে সমর্থন অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: মহাকুম্ভে পদপিষ্ট ও লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে খোঁচা দিতে গিয়ে ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধকে হাতিয়ার করেই তৃণমূল সুপ্রিমোকে বিঁধতে আসরে নেমেছেন বিজেপি এবং পদ্ম শিবিরের সমর্থক তথাকথিত সন্ন্যাসীরা। এবার মমতার পাশে এসে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি বলেন ‘মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কিছু করেননি। কেননা, মৌনী অমাবস্যার দিনে কুম্ভে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে ওনার রাজ্যের বাসিন্দাদের প্রাণ গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যের বাসিন্দাদেরও মৃত্যু হয়েছে। অথচ ওই মর্মান্তিক ঘটনার জন্য এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি।’

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজে চলা মহাকুম্ভ প্রসঙ্গে বলেন, ‘‘মহাকুম্ভ আমি না-ই বা বললাম! ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো।’ যদিও তিনি এও বলেছিলেন, ‘আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই। পবিত্র গঙ্গা মা’কে আমি সম্মান করি। কিন্তু পরিকল্পনা না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত? হাজার হাজার!’

মমতার ওই মন্তব্য বিশেষ করে ‘মৃত্যুকুম্ভ’ শব্দবন্ধকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ শানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। তৃণমূল নেত্রী মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে ধর্মের তাসও খেলেছেন। বিজেপি নেতাদের হামলার মুখে পড়লেও সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সমর্থন পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। ঢাকঢোল পিটিয়ে চলতি মহাকুম্ভের আয়োজন করলেও যোগী আদিত্যনাথের প্রশাসন দেশ-বিদেশ থেকে আসা কোটি-কোটি ভক্তের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন সপা সুপ্রিমো।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00