Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হলুদ নাকি কমলা,কোন রংয়ের ডিমের কুসুম উপকারী জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকেই ডিম খাওয়ার সময় কুসুম ফেলে দেয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন ডিমের কুসুম আসলে সাদা অংশের চেয়ে ছয় গুণ বেশি পুষ্টিকর ৷ ডিমের হলুদ অংশে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এই কুসুম হতে পারে নানান রংয়ের যেমন- হালকা হলুদ, সোনালি, লালচে কমলা।কেন কুসুমের রংয়ে এত তারতম্য দেখা যায় জানেন? সবই কি আমাদের জন্য নিরাপদ? তবে জানুন বিশেষজ্ঞরা কি বলছেন।

কোন কুসুম পুষ্টিগুণে সেরা : বিশেষজ্ঞদের মতে, নানান রঙের কুসুমের মধ্যে কমলা বা লালচে রংয়ের কুসুমে বেশি প্রোটিন রয়েছে।বিটা ক্যারোটিন হল ভিটামিন ‘এ’। তার মানে উজ্জ্বল সোনালি, কমলা বা লালচে রংয়ের ডিমে আপনি কিছুটা বেশি ভিটামিন ‘এ’ পেতে পারেন। অন্যদিকে হলুদ কুসুমের একটা মোটামুটি বড়সড় ডিম থেকেই আপনি প্রয়োজনীয় পুষ্টি পাবেন। সেক্ষত্রে হলুদ কুসুম খাওয়াও গুরুত্বপূ্র্ণ।

কোন ডিমে পুষ্টিগুণ বেশি : নানা ধরনের খাবার খাওয়া মুরগি বা হাঁসের ডিমে অন্যান্য পুষ্টি উপাদানও বেশি থাকে। তবে আকারটাও গুরুত্বপূর্ণ। ডিমের আকার যদি খুবই ছোট হয়, তাহলে কিন্তু সেটির কুসুমে সব পুষ্টি উপাদানের পরিমাণ আর অতটা বেশি পাবেন না। সে ক্ষেত্রে রোজকার পুষ্টির চাহিদা মেটাতে দেড়টি বা দুটি ডিম খেতে পারেন।

কোন ডিম খেলে ঝুঁকি বাড়বে :  অনেকে বেশি পুষ্টিগুণ পেতে বাণিজ্যিকভাবে পালন করা হাঁস ও মুরগির ডিম বেছে নেয়। কেনান এটি আকারে বড়। তবে এটা মোটেও বিষয় নয়। এসব হাঁস ও মুরগির খাবারে নানান ধরনের রাসায়নিক যুক্ত হতে পারে। দ্রুত বেড়ে ওঠার জন্য গ্রোথ হরমোন দেওয়া হতে পারে। নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিকও প্রয়োগ করা হয়ে থাকতে পারে। সেই হাঁস-মুরগির ডিম খেলে প্রাণঘাতী রোগ হতে পারে।

তাই এমন জায়গা থেকে ডিম কিনুন যেখানে বিধিমালা মেনেই হাঁস-মুরগি পালা হয়। অর্গানিক খাবার খাওয়ানো হয়।

আরও পড়ুন : শরীরের আসল বয়স জানতে চান ? ১ মিনিটের এই সহজ পরীক্ষায় বলে দেবে…

ভিন্ন রংয়ের কুসুম কেন হয় : সাধারণত খাবারের ওপর নির্ভর করে ডিমের কুসুমের রং।খাবার যদি হয় গম, তাহলে ডিমের রং হয় হালকা হলুদ। ভুট্টা বা সয়াজাতীয় খাবার খাওয়ানো হলে ডিম হয় হলুদ রংয়ের। যেসব মুরগি ও হাঁস বাড়ির কাছে চড়ে বেড়ায়, বাগান কিংবা রান্নাঘরের উচ্ছিষ্ট খায়, তাদের কমলা বা লালচে রংয়ের কুসুম হয়ে থাকে।

গরমে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিয়ে রোজ পান করুন এটি

হিট স্ট্রোক থেকে বাঁচতে খান এই সমস্ত ফল, ফল পাবেন হাতেনাতে

গরমে শরীর ঠাণ্ডা রাখতে শসা খাচ্ছেন? জেনে নিন আরও ৭ উপকারিতা

গরমে সুস্থ থাকতে চান, রোজ পাতে রাখুন এই সমস্ত খাবার

গরমের ছুটিতে বেড়াতে যাচ্ছেন, অবশ্যই সঙ্গে নিতে ভুলবেন না এই ৫ জিনিস

রোজ ডিম খেলে কতটা বাড়ে কোলেস্টেরল? পুষ্টিবিদরা কি বলছেন?

উপকারী ভেবে বাদাম খাচ্ছেন?জানেন একদিনে কতগুলো খেতে পারবেন

শরীর থাকবে ঠান্ডা ঠান্ডা কুল কুল! ২ মিনিটে বানিয়ে নিন কেরলের বিখ্যাত পানীয়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00