যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার,বরখাস্ত পাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মহিলা শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক অধ্যাপককে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে।রবিবার(১৬ ফেব্রুয়ারি)দেশটির পুলিশ অভিযুক্ত পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিজেদের হেফাজতে নিয়েছেন।ভুক্তভোগী শিক্ষার্থী পাকিস্তানের হাবিত গ্রামের বাসিন্দা।ওই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে পড়াশোনা করেন ওই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তারের পরপরই ওই অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে।

এই নিয়ে দেশটির পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মুহিবুল্লাহ খান জানিয়েছেন,বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।তিনি অভিযোগ করেছেন যে গত কয়েক মাস ধরে যৌন হয়রানির শিকার হয়েছেন।তাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী গত ৪ ফেব্রুয়ারি মালাকান্দ জেলার পুল চৌকির লেভিস পোস্টে এই মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন,পাকিস্তানের মালাকান্দ বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে পড়াশোনা করেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরেই অধ্যাপক ভুক্তভোগীর ওপর যৌন হয়রানি করছিলেন। এমনকি ওই অধ্যাপক তার বাড়িতেও জোর করে ঢোকেন। তার হাত ধরে পরিবারের সামনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। পরিবারের লোকজন তাতে বাধা দেয়। আর বিশ্ববিদ্যালয়েও যেতে পারছিলেন না তিনি। অবশেষে পরিবারকে সঙ্গে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি।

একইসঙ্গে ওই ভুক্তভোগী আরও জানান, পেশোয়ারের সন্দেহভাজন আরেক ব্যক্তি গত কয়েক মাস ধরে তাকে অনুসরণ করছে। যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের চেষ্টা করেছে। সমস্ত বিষয় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টকেও জানিয়েছিলেন। কিন্তু কোন লাভ হয় নি।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]