ফের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিপত্তি , বিষাক্ত গ্যাসে মৃত দুই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ঘটল বিপত্তি । কলকাতার পর এবার নন্দীগ্রামে দেখা গেল একই চিত্র । রবিবার সকালে বাথরুমের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে প্রাণ গেল দুজনের । সেইসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন দুজন । তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

নিহতরা হলেন মানস গিরি  এবং পঞ্চাশ বছরের মৃত্যুঞ্জয় জানা  । এনারা দুজনেই নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামের বাসিন্দা । এদিন সকালে স্থানীয় বাসিন্দা কানাই জানার বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল।  সেটি পরিস্কার করছিলেন কানাই এবং দুই শ্রমিক মানষ গিরি ও মৃত্যুঞ্জয় জানা। আর সেইসময় আচমকাই সেপটিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকে । তাতেই প্রাণ হারায় মৃত্যুঞ্জয় জানা ও মানস গিরি। সেইসঙ্গে গুরুত্বর জখম হয়েছেন কানাই জানা ও তাঁর বৌমা । 

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া । ঘটনাস্থলে গিয়েছে পুলিস। তবে কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে । 

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

নেই সঠিক লাইসেন্স, ৪৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রামে

সেপটিক ট্যাঙ্কে নামাই কাল! বিষাক্ত গ্যাসের ছোবলে মৃত ৪

নন্দীগ্রামে গোরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, মৃত্যু গাড়ি চালকের

নিজের কিডনি দিয়েও শেষরক্ষা হল না,স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

জোর ধাক্কা শুভেন্দুর, নন্দীগ্রামে সমবায় সমিতিতে বিজেপির ক্রস ভোটে জয়ী তৃণমূল

নন্দীগ্রামে পর পর তৃণমূল কর্মী খুন, সরিয়ে দেওয়া হল আইসি’কে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]