Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দীগ্রামে গোরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ, মৃত্যু গাড়ি চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজের মতো বুধবার রাতেও নন্দীগ্রামের রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ। গরু পাচারকারী দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে ঘটল বিপত্তি। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই পুলিশ কর্মী ও তাঁদের গাড়ির চালক। পরে হাসপাতালেই মৃত্যু হয় আহত চালকের। দুই পুলিশ কর্মীই গুরুতর আহত হয়েছেন। মৃত চালকের নাম জানা গিয়েছে সহদেব প্রধান। তাঁর বাড়ি নন্দীগ্রাম রেয়াপাড়ায় এলাকায়। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা নন্দীগ্রাম-চন্ডীপুর রাজ্য সড়কে টহল দিচ্ছিলেন। একটি গাড়িতে গোরু পাচার হচ্ছে সন্দেহ করে তাঁরা সেটি থামানোর চেষ্টা করেন। বিপদ বুঝে দুষ্কৃতীদের গাড়িটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় পুলিশের গাড়ির চালক ও দুই পুলিশ কর্মী গুরুতর আহত হন। ভোরের দিকে তাঁদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই গাড়ির চালকের মৃত্যু ষণা করেন চিকিৎসক। আরও দুই পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই গাড়ি ও তাতে থাকা পাচারকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

বিজেপি-র স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই রাস্তার গোরু ধরে তুলে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। তার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামেও অশান্তি শুরু হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবিতে রেয়াপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিজেপি সমর্থিত মানুষজন বিক্ষোভ দেখান বৃহস্পতিবার সকালে।

তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বরা। তৃণমূলের দাবি, যে কোনও মৃত্যু দুঃখজনক। কিন্তু তাতে রাজনৈতিক রং লাগানো ঠিক নয়। বিজেপিও চায় অভিযুক্তদের কঠোর শাস্তি হোক।

মৃত সহদেবের আত্মীয় খোকন বেরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার খবর জেনেছিল। শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে স্বাস্থকেন্দ্রে এসে দেখি সহদেবের মৃত্যু হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, পরিবারের পাশে দাঁড়াতে। সহদেবের বৃদ্ধা মা ও এক ভাই রয়েছেন। তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00