বাদ ঋষভ পন্থ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পছন্দের উইকেটরক্ষক হিসেবে কাকে দেখছেন গৌতম গম্ভীর ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের এক দিনের দলে প্রথম উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দের তালিকায় ছিল লোকেশ রাহুল। স্পষ্ট ভাবে তা জানিয়েও দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। ফলে এক দিনের ক্রিকেটে এই মুহূর্তে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে গিয়েছিল ঋষভ পন্থের। তবুও জল্পনা করা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে কে এল রাহুলের জায়গায় ঋষভ পন্থের জায়গা হতে পারে। এই নিয়ে এবার নিরবতা ভাঙলেন কোচ গম্ভীর।

ম্যাচের পর গৌতম গম্ভীর বলেন, ‘রাহুল এই মুহূর্তে আমাদের এক নম্বর উইকেটরক্ষক। আমি এখন এটুকুই বলতে পারি। ঋষভ পন্থ সুযোগ পাবে। কিন্তু এই মুহূর্তে ভাল একটা ফর্মে আছে রাহুল। তাই রাহুলকে নিয়ে আমাদের আগে ভাবা উচিত। আমরা দুজন উইকেটরক্ষককে একসঙ্গে নিয়ে খেলতে পারব না। ব্যক্তির চেয়ে দলের স্বার্থ আগে দেখা উচিত। এতেই দলের মঙ্গল হবে। আমরা প্লেয়ারদের ফর্মের ভিত্তিতে মেধা যাচাই করি।দেখি যে কোন প্লেয়ার ভাল খেলতে পারবে। তাকেই সুযোগ দেওয়া উচিত।’

রাহুলকে এক নম্বর উইকেটরক্ষক বললেও তাঁর ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা নিশ্চিত নন গম্ভীর। এই সিরিজে কখনও তাঁকে ৬ নম্বরে নামানো হয়েছে, কখনও ৫ নম্বরে। সাধারণত পাঁচ নম্বরে খেলতেই অভ্যস্ত রাহুল। কিন্তু অক্ষর পটেলকে পাঁচ নম্বরে খেলানো হয়েছে। কিন্তু সেই জায়গায় রাহুলের গড় ভাল। বুধবার পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বলে ৪০ রান করেন রাহুল। গম্ভীর যদিও পরিসংখ্যান দেখতে রাজি নন।এই নিয়েও তিনি বলেন, ‘আমরা গড় বা পরিসংখ্যান দেখি না। আমরা দেখি কোন জায়গায় কে আমাদের হয়ে সেরাটা দিচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহকে পাবে না ভারত।কিন্তু ভারতীয় দলের প্রধান পেসারকে নিয়ে আলোচনা করতে চাইলেন না গম্ভীর। তিনি বলেন, ‘বুমরাহ বাদ। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। যা বলার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা বলবেন।’ অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যশস্বী জয়সওয়ালকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দলে রাখা হলেও শেষ পর্যন্ত বাদ পড়তে হয় তরুণ ওপেনারকে। এই নিয়ে গম্ভীর বলেন, ‘যশস্বীর ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা তো শুধু ১৫ জনকেই নিতে পারব।’

জোর ধাক্কা খেলেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ভাঙা পা নিয়ে হাফ সেঞ্চুরি পন্থের, ৩৫৮ রানে থামল ভারতের প্রথম ইনিংস

ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

চতুর্থ টেস্টের আগে বড় স্বস্তি ভারতীয় দলে, চোট সারিয়ে পুরোপুরি ফিট মারকুটে ব্যাটার

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

লর্ডসে ইতিহাস পন্থের, ভেঙে দিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া শতরান করে বড় পুরস্কার পেলেন পন্থ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]