Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি বাঁচতে চাইনি, তবু মাকে বলেছিলাম..’, মানসিক অবসাদের ভয়াবহ দিনলিপি প্রকাশ দীপিকার

আমিও খুব কাজ করতে ভালবাসি। কাজের চাপে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবার সময় ছিল না। এমন অবস্থায় একদিন আমি অজ্ঞান হয়ে গেলাম। এর কয়েকদিন পর বুঝতে পারলাম আমি বিষন্নতায় ভুগছি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মা হয়েছেন অভিনেত্রী। ফুটফুটে কন্যা দুয়া’র জন্ম দিয়েছেন। কন্যা জন্মের পর অনেকগুলি দিন পর প্রকাশ্যে এসেছেন নায়িকা। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘সিঙ্ঘম এগেইন’ ছবিতে। যেখানে তাঁর ভূমিকা দারুণ প্রশংসিত হয়েছিল। যাই হোক, বর্তমানে চলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই কারণে দেশজুড়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে ‘পরীক্ষা পে চর্চা ২০২৫’ নামক একটি ইভেন্টের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইভেন্টেই পরীক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আরও উৎসাহিত করার জন্যে অতিথি হয়ে উপস্থিত হচ্ছেন দেশের একাধিক মান্যগণ্য ব্যক্তিত্বরা। গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। বুধবার সেই এপিসোডটি প্রকাশিত হয়েছে। যেখানে দীপিকা পাড়ুকোনকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নানা পরামর্শ দিতে দেখা গিয়েছে।

পাশাপাশি তিনি জানিয়েছেন, একসময় হতাশাগ্রস্ত হয়ে তিনিও মরতে চেয়েছিলেন। তাই মানসিক চাপ থেকে দূরে থাকার জন্যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাধিক পরামর্শ দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি জানিয়েছেন, ‘আমিও খুব কাজ করতে ভালবাসি। কাজের চাপে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবার সময় ছিল না। এমন অবস্থায় একদিন আমি অজ্ঞান হয়ে গেলাম। এর কয়েকদিন পর বুঝতে পারলাম আমি বিষন্নতায় ভুগছি। তাই যাই করো না কেন মানসিকভাবে সুস্থ থাকা খুবই জরুরী। পরীক্ষা কেন্দ্রে হঠাৎ চাপ অনুভব করলে, মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে হবে। তাহলে চাপ কমবে।’ তিনি পড়ুয়া দের আরও বলেন, ‘যখন কোনও কিছু নিয়ে দুর্বল মনে করবে, তখন তোমার দুর্বলতার কারণ কাগজে লিখে রাখবে। তাতে মানসিক শক্তি বৃদ্ধি হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, প্রতিযোগিতা খারাপ নয়, সেগুলি আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে দেয়। তখনই নিজেকে উন্নত করার চেষ্টা করা যায়। পরীক্ষায় ভাল নম্বর পাওয়ার জন্যে অনেক শিক্ষার্থীদের অভিভাবকরা চাপ দেন। কিন্তু এতে শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। তাই বাচ্চাদের সঙ্গে ভালোমতো কথা বলতে হবে। মানসিক সুস্বাস্থ্যের জন্যে ভাল ঘুমের প্রয়োজন।’

এরপর অভিনেত্রী তাঁর মানসিক অবসাদের ভয়াবহ দিনলিপি প্রকাশ করে জানালেন, ‘আমিও খুব কাজ করতে ভালবাসি। কাজের চাপে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবার সময় ছিল না। এমন অবস্থায় একদিন আমি অজ্ঞান হয়ে গেলাম। এর কয়েকদিন পর বুঝতে পারলাম আমি বিষন্নতায় ভুগছি। এরপর আমি যখন আমার মাকে দেখি, তখন মাকে দেখেই আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমি তখন ভেবে ছিলাম, আমার আর বেঁচে থাকার দরকার নেই। কিন্তু যখন আমি বিষন্নতার বিষয়ে কথা বলতে শুরু করলাম, তখন আমার মনে হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার সময় ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ।’ এরপর দীপিকা ছাত্রীদের বললেন, ‘আমি খুব দুষ্টু মেয়ে ছিলাম, আমি সোফা এবং চেয়ারে লাফিয়ে পড়তাম। তবে মাঝে মাঝে আমরা খুব বেশি চাপ নিয়ে ফেলতাম। আমি গণিতে খুব দুর্বল ছিলাম এবং এখনও আছি। আমার বাবা-মা কখনও আমার উপর কোনও চাপ দেননি। তাই, আমি অভিভাবকদের বলতে চাই যে তারা যেন তাদের সন্তানের দক্ষতা চিনতে পারে।’

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা

‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে বাদের পর নয়া ইনিংস, এবার অ্যাটলির ছবিতে আল্লুর নায়িকা দীপিকা

৮ ঘণ্টার কাজের দাবিতে অনড়, ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২’ থেকেও বাদ পড়লেন দীপিকা

কে রেখা কে দীপিকা, মাতৃত্বের পর সব্যসাচীর শোতে আগুন ঝরালেন ‘দুয়ার মা’

কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

সামনে ক্যামেরাকে পাত্তাই দিলেন না, মেয়েকে কোলে জড়িয়ে মুম্বই ফিরলেন দীপিকা

দিওয়ালিতে ভক্তদের সারপ্রাইজ, মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন দীপবীর

রাতে ঘুমোতে পারছেন না দীপিকা, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, এ কী হল লেডি সিংহমের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00