Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিওয়ালিতে ভক্তদের সারপ্রাইজ, মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন দীপবীর

অবশেষে শুক্রবার মেয়ের পায়ের ছবি দিয়ে জানালেন মেয়ের নাম। যদিও মায়ের ছোট্ট পা জোড়াই দেখা গিয়েছে ছবিতে। মেয়ের মুখ দেখাননি। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং রেখেছেন তারকা দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালিতে ভক্তদের বড় সারপ্রাইজ দিলেন গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। মেয়ের ছবি সামনে আনলেন, জানালেন মেয়ের নামও। মুলত সেলিব্রিটিদের সন্তানদের নাম জানা গেলেও, জন্মের পরপরই সন্তানের ছবি দেখান না তাঁরা। কিন্তু দীপিকা এত তাড়াতাড়ি মেয়ের ছবি সামনে আনলেন, ব্যাপার কী?

গত ফেব্রুয়ারিতে বিয়ের ৬ বছর পর মা হতে চলার খবর দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর এই খবর দেওয়ার পরেই অভিনয় থেকে সামান্য বিরতি নেন তিনি। অবশেষে দীপাবলিতে ভক্তদের বড় উপহার দিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রকাশ করলেন নিজেদের মেয়ের ছবি ও নাম। গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর থেকে তেমন একটা প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। শুধুমাত্র ইনস্টাগ্রামে মা হওয়ার পর বিভিন্ন অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ‘পাঠান’ অভিনেত্রী।

অবশেষে শুক্রবার মেয়ের পায়ের ছবি দিয়ে জানালেন মেয়ের নাম। যদিও মায়ের ছোট্ট পা জোড়াই দেখা গিয়েছে ছবিতে। মেয়ের মুখ দেখাননি। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং রেখেছেন তারকা দম্পতি। মেয়ের নামের পাশে আগে নিজের পদবী, এরপর রণবীরের পদবী রেখেছেন। তবে মেয়ের নাম দুয়া কেন রেখেছেন দীপবীর? সেই কথাও তারকা দম্পতি জানিয়েছেন ছবির ক্যাপশনে। ছবিটি সম্ভবত দীপাবলির অবসরেই তোলা। মেয়েকে লালপোশাকে সাজিয়েছেন তাঁরা। ক্যাপশনে মেয়ের নাম ঘোষণা করে দীপিকা ও রণবীর জানিয়েছেন, ‘দুয়া’ শব্দের অর্থ প্রার্থনা। আর এই সন্তান তাদের প্রার্থনারই ফল। তাই এই নাম রেখেছেন। যে আসা মাত্রই তাঁদের সংসার আনন্দ আর খুশিতে ভরে গিয়েছে। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল।

এরপর ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে বিয়ে করেন তাঁরা অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে। বিয়ের ৬ বছর পরে মা হলেন দীপিকা। গর্ভবতী হওয়ার পরেও রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা। কিন্তু মেয়ে জন্মের পরে সিংহম এগেইন মুক্তি পেলেও ছবির প্রচারে দেখা যায়নি দীপিকাকে। আজ মুক্তি পেয়েছে সিংহম এগেইন, অবশেষে ছবির মুক্তির পরই মেয়ের নাম জানালেন দীপিকা। আর ভক্তরাও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তারকা দম্পতিকে।

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা

‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে বাদের পর নয়া ইনিংস, এবার অ্যাটলির ছবিতে আল্লুর নায়িকা দীপিকা

৮ ঘণ্টার কাজের দাবিতে অনড়, ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২’ থেকেও বাদ পড়লেন দীপিকা

‘আমি বাঁচতে চাইনি, তবু মাকে বলেছিলাম..’, মানসিক অবসাদের ভয়াবহ দিনলিপি প্রকাশ দীপিকার

কে রেখা কে দীপিকা, মাতৃত্বের পর সব্যসাচীর শোতে আগুন ঝরালেন ‘দুয়ার মা’

কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

সামনে ক্যামেরাকে পাত্তাই দিলেন না, মেয়েকে কোলে জড়িয়ে মুম্বই ফিরলেন দীপিকা

রাতে ঘুমোতে পারছেন না দীপিকা, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, এ কী হল লেডি সিংহমের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00