Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামনে ক্যামেরাকে পাত্তাই দিলেন না, মেয়েকে কোলে জড়িয়ে মুম্বই ফিরলেন দীপিকা

সেই কারণেই বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে অংশ নিতে পেরে ছিলেন অভিনেত্রী। এদিন একরত্তি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে একেবারে কোলে জড়িয়ে গাড়িতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বেঙ্গালুরুতে দিলজিৎ দোসঞ্জের কনসার্টে চমক দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এসে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। শুধু তাই নয়, পঞ্জাবি গায়কের কনসার্টে দীপিকা নেচে-গেয়ে রীতিমতো অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন। বহুদিন পর নায়িকাকে দেখে উল্লসিত হয়ে ওঠেন দর্শকরা। মা হওয়ার পর দ্বিগুণ সুন্দরী হয়ে গিয়েছেন দীপিকা, এমনটাও তকমা পেয়েছেন অভিনেত্রী। এই মূহুর্তে দিলজিৎ দোসঞ্জের দিল-লুমিনাটি কনসার্টের একাধিক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে সোমবার (৯ ডিসেম্বর) মেয়ে দুয়াকে কোলে নিয়ে আবারও ক্যামেরায় ধরা দিলেন দীপিকা পাড়ুকোন।

আসলে বেঙ্গালুরু থেকে মুম্বই ফিরছেন অভিনেত্রী। মা হওয়ার আগে থেকেই মায়ের কাছে ছিলেন তিনি। সেই কারণেই বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টে অংশ নিতে পেরে ছিলেন অভিনেত্রী। এদিন একরত্তি মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে একেবারে কোলে জড়িয়ে গাড়িতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে কালিনা বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেত্রী এদিন সুন্দর লাল পোশাক পরেছিলেন। আর তাঁর কোলে সাদা পোশাকে দেখা যায় দুয়াকে, সে মায়ের কাঁধে মাথা রেখে শুয়েছিল। গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাড়ুকোন, বাবা হয়েছেন রণবীর সিং। মেয়েকে এখনও প্রকাশ্যে না আনলেও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম জানিয়েছেন তারকা দম্পতি। দীপবীর জুটির মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং। তবে মেয়ে হওয়ায় পর থেকে অনেকগুলি দিন ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

যদিও তিনি আগেই জানিয়েছিলেন, এ বছরে আর কোনও কাজ করবেন না তিনি, আগামী বছর থেকে আবারও জোরকদমে কাজ শুরু করবেন। যদিও মেয়ে হওয়ার পর আড়ালে থাকলেও সন্তান জন্মের নানা অভিজ্ঞতা প্রতিনিয়ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়িকা। কাজের ফ্রন্টে, দীপিকাকে শেষবার সিংহম এগেইন -এ দেখা গিয়েছিল, যেখানে তিনি রোহিত শেঠি পরিচালিত অ্যাকশন-প্যাকড কপ ইউনিভার্স ছবিতে শক্তি শেট্টি ওরফে লেডি সিংহমের ভূমিকায় অভিনয় করেছিলেন। মুভিটিতে অজয় ​​দেবগন, করিনা কাপুর খান, অর্জুন কাপুর এবং টাইগার শ্রফ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘Hollywood Walk of Fame’-এ জায়গা পেলেন দীপিকা

‘স্পিরিট’, ‘কল্কি ২’ থেকে বাদের পর নয়া ইনিংস, এবার অ্যাটলির ছবিতে আল্লুর নায়িকা দীপিকা

৮ ঘণ্টার কাজের দাবিতে অনড়, ‘স্পিরিট’-এর পর ‘কল্কি ২’ থেকেও বাদ পড়লেন দীপিকা

‘আমি বাঁচতে চাইনি, তবু মাকে বলেছিলাম..’, মানসিক অবসাদের ভয়াবহ দিনলিপি প্রকাশ দীপিকার

কে রেখা কে দীপিকা, মাতৃত্বের পর সব্যসাচীর শোতে আগুন ঝরালেন ‘দুয়ার মা’

কেরিয়ার জুড়ে শাহরুখের সঙ্গেই জুটি বেঁধেছেন, কেন সলমানের নায়িকা হননি দীপিকা?

দিওয়ালিতে ভক্তদের সারপ্রাইজ, মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন দীপবীর

রাতে ঘুমোতে পারছেন না দীপিকা, সিদ্ধান্ত নিচ্ছেন ভুল, এ কী হল লেডি সিংহমের?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00